Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বুধবারের ভারত বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক পরিষেবা ও পরিবহণে

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নীতির প্রতিবাদে ডাকা আগামী কালের ভারত বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবায়। বিঘ্ন ঘটতে পারে এটিএম পরিষেবাতেও। দশটি  শ্রমিক সংগঠনের ডাকা বনধে শামিল হয়েছেন বহু ব

বুধবারের ভারত বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক পরিষেবা ও পরিবহণে

শেষ আপডেট: 7 January 2020 17:14

দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নীতির প্রতিবাদে ডাকা আগামী কালের ভারত বনধে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবায়। বিঘ্ন ঘটতে পারে এটিএম পরিষেবাতেও। দশটি  শ্রমিক সংগঠনের ডাকা বনধে শামিল হয়েছেন বহু ব্যাঙ্ককর্মী, তাই এই বনধের সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক ও সিন্ডিকেট ব্যাঙ্কে। এই সব ব্যাঙ্কে নগদ জমা ও তোলা এবং চেক জমা করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বেসরকারি ব্যাঙ্কগুলিতে এই ধর্মঘটের তেমন কোনও প্রভাব না পড়ার সম্ভাবনাই বেশি। কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের নীতিতে জনবিরোধী বলে অভিযোগ করে শ্রমিক সংগঠনগুলি এই ধর্মঘটের ডাক দিয়েছে। এর মধ্যে রয়েছে আইএনটিইউসি, এআইটিইউসি, এইচএমএস, সিটু, এআইইউটিইউসি, টিইউসিসি, এসইডব্লিউএ, এআইসিসিটিইউ, এলপিএফ, ইউটিইউসি। বিভিন্ন কলেজের অন্তত ৬০টি সংগঠনও এই ধর্মঘটে শামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কৃষি শ্রমিকদের সংগঠনও। তারা গ্রামীণ ভারত বনধের সিদ্ধান্ত নিয়েছে। জেএনইউতে ছাত্রদের উপরে হামার প্রতিবাদে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি। বেসরকারি সংস্থাকে দিয়ে ট্রেন চালানো, প্রতিরক্ষা ক্ষেত্রের কর্পোরেটাইজেশন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের প্রতিবাদ করেছে শ্রমিক সংগঠনগুলি। একটি বিবৃতিতে ধর্মঘটীরা দাবি করেছে, দেশের ২৫ কোটি শ্রমজীবী এই ধর্মঘটে সাড়া দেবেন। ব্যাঙ্কের সংযুক্তিকরণের বিরুদ্ধে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)। তাদের সঙ্গে ধর্মঘটে যোগ দেওয়ার কথা জানিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স অ্যাসোসিয়েশন (এআইবিওএ), ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন অফ ইন্ডিয়া (বিইএফআই), ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (আইএনবিইএফ) এবং ইন্ডিয়ান ন্যাশনাল ব্যাঙ্ক অফিসার্স কংগ্রেস (আইএনবিওসি)। ভারতীয় স্টেট ব্যাঙ্ক অবশ্য স্টক এক্সচেঞ্জে চিঠি দিয়ে জানিয়েছে যে এই ধর্মঘটের তেমন কোনও প্রভাব তাদের ব্যাঙ্কে পড়বে না। তাদের ব্যাঙ্কের অতি অল্প সংখ্যক কর্মী এই ধর্মঘটে যোগ দিচ্ছেন। তাই ব্যাঙ্ক পরিচালনার ক্ষেত্রে অতি নগণ্য প্রভাব পড়বে। ব্যাঙ্ক অফ বরোদা দেশের তৃতীয় বৃহত্তম ব্যাঙ্ক, তাদের বহু কর্মীই এই ধর্মঘটে যোগ দেওয়ায় এই ব্যাঙ্কের বিভিন্ন শাখায় পরিচালনার ক্ষেত্রে প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। পরিষেবা বিঘ্নিত হবে বলে আশঙ্কা করছে কানাড়া ব্যাঙ্কও কারণ কর্মী ও আধিকারিক – উভয়েই এই ধর্মঘটে যোগ দিচ্ছেন। জনস্বার্থে বিজ্ঞপ্তি জারি করে সিন্ডিকেট ব্যাঙ্ক জানিয়ে দিয়েছিল যাতে গ্রাহকরা ধর্মঘটের আগেই লেনদেন সেরে নেন। পশ্চিমবঙ্গ ও কেরলে পরিবহণের ক্ষেত্রেও প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে, এই দুই রাজ্যে শ্রমিক সংগঠন বেশ শক্তিশালী। পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ দিনে যত সরকারি গাড়ি পথে থাকে বুধবার তার চেয়ে ২২ শতাংশ বেশি গাড়ি নামানো হবে। সকাল থেকে কন্ট্রোল রুমে থাকবেন পরিববহণমন্ত্রী নিজে। বনধের ইস্যুগুলোকে সমর্থন করলেও বনধকে সমর্থন করছে না রাজ্য সরকার। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য কোনও গাড়ির ক্ষতি হলে ছ’লক্ষ টাকা পর্যন্ত বিমা দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেরলে বনধের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে পর্যটনকে। কেরল ট্রাভেল মার্টের অনুরোধেই তা করা হয়েছে।

```