Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

হেডমাস্টারকে রাস্তায় ফেলে মার! অভিযোগ, স্কুল তৈরির জন্য কাটমানি দেননি তৃণমূলকে

দ্য ওয়াল ব্যুরো: এলাকার প্রাইমারী স্কুলের (Primary School) দোতলা হচ্ছে। তাই দেখে স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির এলাকার তৃণমূল নেতা (TMCP leader)। দাবী, স্কুল তৈরি হচ্ছে, তাই পার্টিকে টাকা দিতে হবে। অর্থাৎ, সোজা কথায় বাচ্চাদের স্কুলের

হেডমাস্টারকে রাস্তায় ফেলে মার! অভিযোগ, স্কুল তৈরির জন্য কাটমানি দেননি তৃণমূলকে

শেষ আপডেট: 27 July 2022 09:15

দ্য ওয়াল ব্যুরো: এলাকার প্রাইমারী স্কুলের (Primary School) দোতলা হচ্ছে। তাই দেখে স্কুলের প্রধান শিক্ষকের কাছে হাজির এলাকার তৃণমূল নেতা (TMCP leader)। দাবী, স্কুল তৈরি হচ্ছে, তাই পার্টিকে টাকা দিতে হবে। অর্থাৎ, সোজা কথায় বাচ্চাদের স্কুলের জন্য কাটমানি (Cut money) দিতে হবে সরকারকে। আর তা না দেওয়ার জন্য স্কুলের প্রধান শিক্ষককে রাস্তায় ফেলে পেটানো হল। এমনটাই অভিযোগ জমা পড়েছে বাগদা থানায়।

বনগাঁর বাগদা থানার পাঠকেলপোতা প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার সর্দারের কাছে স্কুলের দোতলা তৈরির জন্য কাটমানি চায় এলাকার তৃণমূল যুব সভাপতির শাকরেদ আশরাফুল মন্ডল। সেই টাকা দিতে অস্বীকার করেন তিনি।

প্রধান শিক্ষক স্কুল থেকে ফেরার পথে তাঁর রাস্তা আটকায় আশরাফুল ও কয়েকজন। এরপর তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। শিক্ষককে নিয়ে যাওয়া হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

যদিও যুব সভাপতি গিয়াস উদ্দিন মন্ডল কাটমানির অভিযোগ অস্বীকার করে বলেন "খুব নিম্নমানের মালপত্র দিয়ে কাজ হচ্ছিল স্কুলে। এলাকার মানুষ প্রতিবাদ করেছিল৷ সে সময় তাকে একজন ধাক্কা দিয়েছিল৷ পরে ক্ষমা চেয়ে মিটিয়ে নেওয়া হয়েছে"।

কিছুদিন আগেও বাংলার আরও এক স্কুলে প্রধান শিক্ষককে মারধরের ঘটনা সামনে আসে। তা ছাড়াও ছাত্রীকে শাসন করার জন্য বাড়ির লোক এসে শিক্ষিকাকে মারধর করে। শিক্ষক শিক্ষিকার সম্মান দিন দিন হারাতে বসেছে সমাজে। মূল্যবোধের অভাবও প্রকট হচ্ছে।

ঠাকুরঘর মুছতে গিয়ে সাপের ছোবল খেল ছোট্ট মেয়ে! ময়নাগুড়িতে মর্মান্তিক কাণ্ড


```