Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ভর্তি হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন পাণিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গতকাল সোমবার তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কয়েকদিন আগে

করোনা আক্রান্ত তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, ভর্তি হাসপাতালে

শেষ আপডেট: 15 June 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন পাণিহাটির তৃণমূল বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ। গতকাল সোমবার তাঁর কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তাঁকে ভর্তি করা হয়েছে বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে। কয়েকদিন আগে নির্মলবাবুর ছোট ছেলে তীর্থঙ্কর ঘোষের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছিল। তারপর পরিবারের সকলের নমুনা পরীক্ষা হয়। বাকিদের রিপোর্ট নেগেটিভ এলেও নির্মলবাবুর পজিটিভ ধরা পড়েছে। শাসকদলে করোনা সংক্রমণ এই প্রথম নয়। প্রায় মাস খানেক আগে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার তৃণমূল বিধায়ক তথা সর্বভারতীয় তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের শরীরে কোভিড ধরা পড়েছিল। তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন। মাঝে তাঁর শারীরিক অবস্থার অবনতিও হয়। করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর মেয়েও। যদিও তিনি সুস্থ হয়ে উঠেছেন। তারপর কোভিড সংক্রমিত হন রাজ্যের দমকলমন্ত্রী তথা বিধাননগরের বিধায়ক সুজিত বসুও। তাঁর বাড়ির এক পরিচারিকার শরীরে কোভিড সংক্রমণ মেলে। প্রথমে সুজিত হোম আইসোলেশনে থাকলেও পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত সপ্তাহেই তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। পাণিহাটির বিধায়কের সংস্পর্শে আসার কারণে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক। তা ছাড়া ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্তেরও কোভিড টেস্ট হয়েছিল। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। অন্যদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্রের বাড়ির এক পরিচারিকা কোভিডে আক্রান্ত হওয়ার পর তাঁর গোটা পরিবার কোয়ারেন্টাইনে রয়েছেন। যদিও মদনবাবু বা তাঁর পরিবারের কারও শরীরে এখনও কোনও উপসর্গ নেই বলে জানা গিয়েছে। তবে প্রত্যেকেরই নমুনা পরীক্ষা করানো হবে।

```