Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

কাল থেকে কলকাতা-হাওড়ার ১৫ রুটে চলবে বাস, তবে সতর্কতা মেনে

দ্য ওয়াল ব্যুরো: বুধবার, ১৩ মে থেকে কলকাতার ১৫ টি রুটে সরকারি বাস চালাবে পরিবহণ দফতর। তবে লকডাউনের সবরকম সতর্কতামূলক নির্দেশিকা মেনেই চালানো হবে বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, হাওড়া-নিউটাউন, হাওড়া-কামালগাজি, হাওড়া-গড়িয়া (এস-৭ ও এস-৫), হাওড়া

কাল থেকে কলকাতা-হাওড়ার ১৫ রুটে চলবে বাস, তবে সতর্কতা মেনে

শেষ আপডেট: 11 May 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার, ১৩ মে থেকে কলকাতার ১৫ টি রুটে সরকারি বাস চালাবে পরিবহণ দফতর। তবে লকডাউনের সবরকম সতর্কতামূলক নির্দেশিকা মেনেই চালানো হবে বাস। পরিবহণ দফতর সূত্রে খবর, হাওড়া-নিউটাউন, হাওড়া-কামালগাজি, হাওড়া-গড়িয়া (এস-৭ ও এস-৫), হাওড়া ঠাকুরপুকুর, হাওড়া-বারুইপুর, এসপ্ল্যানেড-আমতলা, বালিগঞ্জ-ডানলপ, যাদবপুর-করুণাময়ী, টালিগঞ্জ-করুণাময়ী, বারাসত-গড়িয়া, বারাসত-জোকা-সহ আরও তিনটি রুটে বাস চলবে কাল থেকে। পরিবহণ দফতরের তরফে বলা হয়েছে, প্রতিটি বাসকে যথাযথ ভাবে জীবাণুমুক্ত করার পরই রুটে নামানো হবে। এবং স্যানিটাইজ করার কাজও করতে হবে নিয়মিত। ২০ জনের বেশি যাত্রী নেওয়া হবে না বাসগুলিতে। প্রত্যেক যাত্রীর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। আজ থেকেই কলকাতা, হাওড়া, সল্টলেক এবং ব্যারাকপুরে অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হয়েছে।করোনা-যুদ্ধে সামনের সারিতে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য এবং সরকারি ও বেসরকারি জরুরি পরিষেবার সঙ্গে যুক্তি কর্মীদের যাতায়াতের জন্যই অ্যাপ ক্যাব পরিষেবা চালু কড়া হয়েছে চার শহরে। সেইসঙ্গে রয়েছে রোগীদের বিষয়টি। হঠাৎ কারও শরীর খারাপ ছাড়াও এমন অনেক মানুষ আছেন যাঁদের নির্দিষ্ট সময়ে চেক-আপ বা হাসপাতালে যেতে হয়। তাঁদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে পরিবহণ দফতর। তবে, অ্যাপ ক্যাব পরিষেবা শুরু হলেও সেখানে সামাজিক দূরত্ব ও অন্যান্য বিধি কঠোর ভাবে মানতে হবে। রোগীর সঙ্গে একজনের বেশি গাড়িতে উঠতে পারবেন না। চালক ও যাত্রীদের মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক। কন্টেইনমেন্ট জোনে যেতে পারবে না অ্যাপ ক্যাব।

```