Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

'সুস্মিতা টাকার প্রেমে পড়েছেন, বিক্রি হয়ে গেছেন', বিস্ফোরক তসলিমা

দ্য ওয়াল ব্যুরো: টাকার কাছে বিক্রি হয়ে গেছেন সুস্মিতা সেন (Susmita Sen), তাঁর উপর থেকে শ্রদ্ধা চলে গেছে, ফেসবুক পোস্টে এমনটাই জানালেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)। সম্প্রতি ললিত মোদী (Lalit Modi) আর সুস্মিতা সেনের প্রেম নিয়ে জোর চর

'সুস্মিতা টাকার প্রেমে পড়েছেন, বিক্রি হয়ে গেছেন', বিস্ফোরক তসলিমা

শেষ আপডেট: 16 July 2022 15:28

দ্য ওয়াল ব্যুরো: টাকার কাছে বিক্রি হয়ে গেছেন সুস্মিতা সেন (Susmita Sen), তাঁর উপর থেকে শ্রদ্ধা চলে গেছে, ফেসবুক পোস্টে এমনটাই জানালেন তসলিমা নাসরিন (Taslima Nasrin)।

সম্প্রতি ললিত মোদী (Lalit Modi) আর সুস্মিতা সেনের প্রেম নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কিছুদিন আগেই হঠাৎ সামনে এসেছে তাঁদের প্রেমকাহিনি। ললিত মোদী নিজেই সুস্মিতাকে তাঁর ‘বেটার হাফ’ বলে সম্বোধন করেছেন। পরে সুস্মিতা নিজেই জানিয়েছেন, তিনি গভীর প্রেমে ডুবে আছেন

প্রাক্তন বিশ্ব সুন্দরীর এই প্রেম জীবনের বিতর্কেই এবার মুখ খুলেছেন তসলিমা নাসরিনও। এদিন ফেসবুকে তিনি লিখেছেন, কলকাতা বিমানবন্দরে একবারই সুস্মিতার সঙ্গে তাঁর দেখা হয়েছিল। তাঁর সৌন্দর্য থেকে চোখ ফেরাতে পারছিলেন না তসলিমা। সুস্মিতার ব্যক্তিত্বে তিনি মুগ্ধ হয়েছিলেন বলে জানিয়েছেন বাংলাদেশি লেখিকা।

তবে ললিত মোদীর সঙ্গে সুস্মিতার প্রেমের খবর ভাল চোখে দেখছেন না তসলিমা নাসরিন। লিখেছেন, নানা কিসিমের অপরাধে জড়িত অত্যন্ত অনাকর্ষণীয় এক লোকের সঙ্গে সুস্মিতা এখন সময় কাটাচ্ছেন। লোকটি প্রচণ্ড ধনী বলেই কি? তাহলে কি টাকার কাছে বিক্রি হয়ে গেলেন তিনি?

আরও পড়ুন: 'টাকা দিয়ে সব জেতা যায়', 'সম্মান চলে গেল', তুমুল ট্রোলের মুখে সুস্মিতা, নতুন প্রেম নিয়ে বিরক্ত অনুরাগীরা

এখানেই শেষ নয়, তসলিমা আরও বলেছেন, তিনি বিশ্বাসই করতে পারছেন না সুস্মিতা সেন প্রেমে পড়েছেন। টাকার প্রেমে যাঁরা পড়েন তাঁদের উপর থেকে খুব দ্রুত শ্রদ্ধা চলে যায় তসলিমার, জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: মোদী-সুস্মিতা প্রেমকথা, হতবাক সেনবাড়ি!


```