Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তাপস মণ্ডল গ্রেফতার, দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে বারাসতের শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গ্রেফতার হলেন বারাসতের শিক্ষক তাপস মণ্ডল (Tapas Mondal)। রবিবার সকাল থেকেই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাঁকে। বিকেল গড়ানোর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন তাপস। রবিবার সকাল থেকেই নিজাম প্যা

তাপস মণ্ডল গ্রেফতার, দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের জালে বারাসতের শিক্ষক

শেষ আপডেট: 19 February 2023 12:11

দ্য ওয়াল ব্যুরো: অবশেষে গ্রেফতার হলেন বারাসতের শিক্ষক তাপস মণ্ডল (Tapas Mondal)। রবিবার সকাল থেকেই নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তাঁকে। বিকেল গড়ানোর আগেই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন তাপস।

রবিবার সকাল থেকেই নিজাম প্যালেসের বাইরে তৎপরতা ছিল তুঙ্গে। সকাল ১১টার পর নিজাম প্যালেসে আসেন তাপস। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানো নীলাদ্রি ঘোষকে ডেকে পাঠানো হয়েছিল আজই। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাঁদের। তার পরে দু'জনকেই গ্রেফতার করে সিবিআই। তারপর মেডিক্যাল চেকআপের জন্য নিয়েও যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে।

কয়েকদিন আগেই এই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ। এই তাপস মণ্ডলই প্রথম তাঁর নাম সামনে এনেছিল। কিন্তু গ্রেফতার হওয়ার পর থেকেই কুন্তল অভিযোগ করছিলেন যে, তাপস মণ্ডল ও নীলাদ্রি ঘোষ টাকা তুলতেন। নিয়োগ দুর্নীতিতে সরাসরি যোগ রয়েছে তাঁদের।

কুন্তলের বিরুদ্ধে তাপসের অভিযোগ ছিল, নিয়োগ দুর্নীতিতে সাড়ে ১৯ কোটি টাকা তুলেছে সে। যদিও তাপসের বিরুদ্ধেও টাকা তোলার অভিযোগ করেন কুন্তল। সিবিআই সূত্রে খবর, তাপস মণ্ডল তদন্তে সহযোগিতা করলেও এই দুর্নীতিতে তাঁর সম্পর্কে যা তথ্য তা লুকিয়ে যাচ্ছেন। রবিবারও এমনকিছু প্রশ্নের সদুত্তর দিতে পারেননি তাপস, সেই জন্যই শেষমেশ গ্রেফতার করা হল তাঁকে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া প্রাইমারি শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তাপস মণ্ডল। মানিক গ্রেফতার হওয়ার পরেই নাম উঠে আসে তাঁর। ইডি-সিবিআই বারবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল তাপসকে। কখনও সিজিও কমপ্লেক্সে, আবার কখনও নিজাম প্যালেসে এসে দেখা করে গেছেন। প্রতিবারই তিনি দাবি করেছেন, তদন্তে সহযোগিতা করছেন তিনি। কিন্তু 'সহযোগিতা' করেও শেষ রক্ষা হল না। রবিবার গ্রেফতার হলেন তাপস। গ্রেফতারে পর তাপস বলেন, 'আমি সবরকম সহযোগিতা করছি। তারপরও কেন গ্রেফতার করা হল জানি না।'

তাপস মণ্ডল পেশায় শিক্ষক। পেয়েছেন জাতীয় পুরস্কারও। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে বড় নাম ছিল এই তাপস মণ্ডল। পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা, চাকরির জন্য টাকা তোলার যন্ত্র হিসেবে সংস্থা তৈরি করা এবং কোটি কোটি টাকা তোলার গল্প এখন মোটামুটি সবার জানা। অভিযোগ ছিল, তাপস শুধু নিজের সংস্থাকে ব্যবহার করে মানিকদের নির্দেশে চাকরি দেওয়ার জন্য টাকা তোলেননি, তিনি নিজের পরিবারের বেশ কয়েকজনকে চাকরি পাইয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরও তাপসকে কেন গ্রেফতার করা হচ্ছে না বলে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। অবশেষে রবিবার বিকেল গড়াতেই গ্রেফতার হলেন তাপস।

নিয়োগ দুর্নীতিতে জড়িত কৌশিকের নামে সিউড়িতে জমি! ১৮ লক্ষ টাকা দিয়ে কিনেছিলেন


```