Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কংগ্রেস ধরে রাখল তপন কান্দুর ওয়ার্ড, জিতলেন ভাইপো মিঠুন

দ্য ওয়াল ব্যুরো: ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu) ওয়ার্ডে উপনির্বাচনে জয় পেলেন তাঁর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)। কংগ্রেসই (Congress) কাউন্সিলর পদ দখলে রাখল। এদিন ভোট গণনা শেষে দেখা যায় মিঠুন জিতেছেন ৭৭৮ ভোটে। তৃণমূল প্

কংগ্রেস ধরে রাখল তপন কান্দুর ওয়ার্ড, জিতলেন ভাইপো মিঠুন

শেষ আপডেট: 29 June 2022 04:17

দ্য ওয়াল ব্যুরো: ঝালদায় নিহত কাউন্সিলর তপন কান্দুর (Tapan Kandu) ওয়ার্ডে উপনির্বাচনে জয় পেলেন তাঁর ভাইপো মিঠুন কান্দু (Mithun Kandu)। কংগ্রেসই (Congress) কাউন্সিলর পদ দখলে রাখল। এদিন ভোট গণনা শেষে দেখা যায় মিঠুন জিতেছেন ৭৭৮ ভোটে। তৃণমূল প্রার্থী জগন্নাথ রজককে হারিয়েছেন তিনি।

জয় (Jhalda Bypoll) পেয়ে উচ্ছ্বসিত মিঠুন কান্দু। তিনি বলেন, এই জয় আসলে তাঁর কাকার জয়। মানুষই তাঁকে জিতিয়েছেন, মানুষই এই রায় দিয়েছেন। তিনি খুশি।

Mithun Kandu to contest Tapan Kandu's seat in Jhalda by-election dgtld -  Anandabazar

পুরুলিয়ার ঝালদার ওই ওয়ার্ড থেকে পুরসভা ভোটে জিতেছিলেন কংগ্রেসের তপন কান্দু। কিন্তু পুরসভা ভোটের কয়েকদিনের মাথায় সদ্য নির্বাচিত কাউন্সিলরকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। বাইকে চেপে এসে আততায়ীরা গুলি ছোড়ে তপন কান্দুকে লক্ষ্য করে। গুলি খেয়ে লুটিয়ে পড়েন তিনি।

সেই ঘটনা নিয়ে কম জলঘোলা হয়নি। হাইকোর্টে মামলা হয়েছে। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তদন্ত চলছে। তার মাঝেই উপনির্বাচনের দিন দেখা গিয়েছিল সবচেয়ে বেশি ভোট পড়েছে এই ঝালদাতেই। সেখানে জয় পেলেন নিহত কাউন্সিলরের ভাইপো।

আরও পড়ুন: সিপিএম জিতল চন্দননগরে, ৩২ বছর পর ওয়ার্ড দখল! গণনা চলছে ঝালদা, পানিহাটিতে


```