Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

Tapan Kandu Murder: ঝালদায় সেদিন কাছেই ছিল পুলিশ ভ্যান, খবর পেয়েও কেউ যায়নি! নতুন তথ্য পেল সিবিআই

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার (Jhalda) সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (tapan kandu murder) নতুন মোড়। সিবিআই (CBI) তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পাঁচ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে এই নতুন কথাগুলি।

Tapan Kandu Murder: ঝালদায় সেদিন কাছেই ছিল পুলিশ ভ্যান, খবর পেয়েও কেউ যায়নি! নতুন তথ্য পেল সিবিআই

শেষ আপডেট: 10 April 2022 04:47

দ্য ওয়াল ব্যুরো: ঝালদার (Jhalda) সদ্য নির্বাচিত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় (tapan kandu murder) নতুন মোড়। সিবিআই (CBI) তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। পাঁচ পুলিশকর্মীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই জানতে পেরেছে এই নতুন কথাগুলি।

ঝালদার ঘটনায় আগেই ক্লোজ করা হয়েছে সেখানকার পাঁচজন পুলিশকর্মীকে। সিবিআই এদিন তাঁদেরকেই জিজ্ঞাসাবাদ করে। জানা গেছে, যে রবিবার তপন কান্দু প্রকাশ্য রাস্তায় খুন হয়েছিলেন (tapan kandu murder), সেদিন ঘটনাস্থলের অদূরেই দাঁড়িয়ে ছিল একটি আরটি ভ্যান। গুলি যে চলেছে, একজনকে যে খুন করা হয়েছে সেই খবরও গিয়েছিল পুলিশের কানে। তবু সেখানে কোনও পুলিশকর্মী তৎক্ষণাৎ ছুটে যাননি বলে অভিযোগ।

আরও পড়ুন: হিসেব মেলেনি, রাগে ছেলের গায়ে স্পিরিট ঢেলে আগুন ধরিয়ে দিলেন ব্যবসায়ী

কলকাতা হাইকোর্টের নির্দেশে তপন কান্দু খুনের ঘটনার তদন্তে নেমেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। জরকদমে তদন্ত চলছে। এরমধ্যে পুলিশের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগ তুলেছেন মৃতের স্ত্রী। দু’দিন আগেই ঘটনার মূল সাক্ষী তথা প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। আরু জট পাকিয়েছে ঝালদার পরিস্থিতি। এরই মাঝে গোয়েন্দারা হাতে পেলেন পুলিশি নিষ্ক্রিয়তার নতুন তথ্য। এখন দেখার তদন্ত কোন পথে এগোয়।


```