Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনায় ভয়ে কাঁটা সুন্দরবন

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আয়লা-ইয়াস-আমফান, ধ্বংসের ভয়াবহ স্মৃতিগুলি এখনও টাটকা। তাই ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang) আছড়ে পড়তে পারে, আবহাওয়া দফতরের এই সতর্কবার্তা পেতেই আবার সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের (Sundarban) মানুষ। ২৫ অক্টোবর ঘ

ঘূর্ণিঝড় সিতরাং আছড়ে পড়ার সম্ভাবনায় ভয়ে কাঁটা সুন্দরবন

শেষ আপডেট: 21 October 2022 06:26

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: আয়লা-ইয়াস-আমফান, ধ্বংসের ভয়াবহ স্মৃতিগুলি এখনও টাটকা। তাই ঘূর্ণিঝড় সিতরাং (Sitrang) আছড়ে পড়তে পারে, আবহাওয়া দফতরের এই সতর্কবার্তা পেতেই আবার সিঁদুরে মেঘ দেখছেন সুন্দরবনের (Sundarban) মানুষ। ২৫ অক্টোবর ঘুর্ণিঝড় সিতরাং আছড়ে পড়তে পারে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। যার গতি ঘণ্টায় ৯০-১০০ কিমি পর্যন্ত হতে পারে। এই ঝড় আছড়ে পড়তে পারে দক্ষিণ ২৪ পরগনা জেলার উপকূলবর্তী এলাকায়। তাই চরম সতর্কতা জারি হয়েছে গোটা সুন্দরবন জুড়ে।

নদী উপকূলবর্তী এলাকাগুলিতে মাইকে প্রচার শুরু হয়ে গেছে। সুন্দরবনের নদী খাঁড়িতে মাছ ধরতে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ঘূর্ণিঝড় আছড়ে পড়লে সেই পরিস্থিতি মোকাবিলার জন্যেও চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন।

ধেয়ে আসা ঘূর্ণিঝড়ের প্রভাবে যাতে সমুদ্রে মাছ ধরতে যাওয়া মৎস্যজীবীরা বিপদে না পড়েন সেই কারণে, দক্ষিণ ২৪ পরগনা জেলার মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দফতর। এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে তার লাইসেন্সও বাতিল করা হতে পারে বলে মৎস্য দফতরের থেকে জানানো হয়েছে।

এই ঘূর্ণিঝড় মোকাবিলার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে জেলার প্রতিটি ব্লক ও মহকুমা স্তরে। সেখান থেকেই এই ঝড়ের গতি প্রকৃতি এবং সমগ্র এলাকার উপর নজরদারি রাখছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। আয়লা, আমফান ও ইয়াসে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনে। প্রবল জলোচ্ছ্বাসে প্রাণহানি ও সম্পত্তিহানির সেইসব স্মৃতি এখনও টাটকা। সেই কারণেই এবার যথেষ্ট সতর্ক প্রশাসন। পর্যটকদের সুন্দরবনে যাওয়া আসার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইতিমধ্যেই সমস্ত লঞ্চকে কিনারায় নোঙর করতে বলা হয়েছে। আগামী কয়েকদিন জন্য বন দফতরের তরফ থেকে এই সমস্ত জলযান চলাচলের অনুমতি দেওয়াও বন্ধ রাখা হয়েছে।

হেমতাবাদে থানার ভিতর ওড়নার ফাঁসে আত্মঘাতী নাবালিকা! বিয়ের দাবিতে ধর্না দিয়েছিল সে


```