Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

Sujata-Soumitra: সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা, 'অনেকবার খুনের হুমকি পেয়েছি'

দ্য ওয়াল ব্যুরো: সেদিনটা মনে পড়ে? তৃণমূল ভবনের দুয়ারে কুণাল ঘোষের গাড়ি থেকে নামছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata-Soumitra)। ওই একটা ফ্রেমেই বাংলার রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। তারপর সেই বিকেলে সৌমিত্রর কান্নাকাটি

Sujata-Soumitra: সৌমিত্রর বিরুদ্ধে বিস্ফোরক সুজাতা, 'অনেকবার খুনের হুমকি পেয়েছি'

শেষ আপডেট: 3 May 2022 16:42

দ্য ওয়াল ব্যুরো: সেদিনটা মনে পড়ে? তৃণমূল ভবনের দুয়ারে কুণাল ঘোষের গাড়ি থেকে নামছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী সুজাতা মণ্ডল (Sujata-Soumitra)। ওই একটা ফ্রেমেই বাংলার রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছিল। তারপর সেই বিকেলে সৌমিত্রর কান্নাকাটি, পলিটিক্যাল মেলোড্রামা- একুশের ভোটের রাজনীতিকে অনেক বেশি মুচমুচে করে দিয়েছিল বলে মত রাজনীতিবিদদের একাংশের। সেই সুজাতাকে বিজেপি ছাড়ার জন্য সৌমিত্র ডিভোর্সের নোটিস দিয়েছিলেন, তা এখনও বিচারাধীন। এরমধ্যেই সুজাতা অভিযোগ করলেন, তিনি নাকি একাধিকবার খুনের হুমকি পেয়েছেন।

গত কয়েকমাস ধরে বাঁকুড়ায় সেই ডিভোর্সের মামলা চলছে। অভিযোগ, এই মামলা চলাকালীন অনেকবার হুমকির মুখে পড়তে হয়েছে সুজাতাকে। এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। স্বামী সৌমিত্র খাঁর বিরুদ্ধেই এই বিস্ফোরক অভিযোগ এনেছেন সুজাতা।

আরও পড়ুন: 'মা'কেও খুন করতে ছুটেছিল দাদা', চাঞ্চল্যকর দাবি ধৃত সুশান্তর ভাইয়ের

এই তৃণমূল নেত্রী বলেন, 'বাঁকুড়া আদালতে মামলা চলাকালীন একাধিকবার আমায় হুমকি দেওয়া হয়েছে। খুনের হুমকি পর্যন্ত পেয়েছি।' যদিও স্ত্রীয়ের অভিযোগ মানতে নারাজ সৌমিত্র। ইতিমধ্যেই সেই মামলা বাঁকুড়া থেকে শিয়ালদহ আদালতে মামলা স্থানান্তরিত করা হয়েছে। মনে করা হচ্ছে, সুজাতার এই বিস্ফোরক অভিযোগের ফলেই মামলা তড়িঘড়ি সরানো হয়েছে কলকাতায়।

গত একুশের বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন সুজাতা। তবে সেখানে হেরে যান তিনি। ভোটের দিন জমির মাঝখান দিয়ে আলপথ ধরে সুজাতার সেই দৌড় বাংলা রাজনীতিতে মাইলফলক হয়ে থেকে যাবে।

প্রসঙ্গত, একসময় যেই সংসার ছিল সাজানো বাগান, আজ রাজনৈতিক যুদ্ধের জেরে সেটাই ভেঙে তছনছ হয়ে গিয়েছে। স্ত্রী পুরনো দলে ফিরে যাওয়ার দিন বিকেলেই প্রায় কাঁদতে কাঁদতে সাংবাদিক বৈঠক করেছিলেন সৌমিত্র। বলেছিলেন, 'তৃণমূল আমার ঘরের লক্ষ্মীকে ফুঁসলিয়ে নিয়ে গিয়েছে।' একইসঙ্গে তিনি যে সুজাতাকে ডিভোর্সও দিয়ে দেবেন সেকথাও খোলাখুলি জানিয়েছিলেন এই বিজেপি সাংসদ। সাংবাদিক সম্মেলনে বসে বিজেপি সাংসদ সৌমিত্রকে বলতে শোনা গিয়েছিল, 'বিবাহবিচ্ছেদের নোটিস পাঠাব। হাতজোড় করে বলছি সই করে দিও। সব সম্পর্ক শেষ!'


```