Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা, ভর্তি ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যালে

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার সকালে হঠাৎই মারা গেলেন মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। আজ সকাল ১০:৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে হঠাৎ‌ই অসুস্থ হয়ে পড়ায় তিনি বহরমপুরে অবস্থ

প্রয়াত মন্ত্রী সুব্রত সাহা, ভর্তি ছিলেন মুর্শিদাবাদ মেডিক্যালে

শেষ আপডেট: 29 December 2022 07:47

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ (Murshidabad) মেডিক্যাল কলেজে বৃহস্পতিবার সকালে হঠাৎই মারা গেলেন মন্ত্রী সুব্রত সাহা (Subrata Saha)। আজ সকাল ১০:৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে হঠাৎ‌ই অসুস্থ হয়ে পড়ায় তিনি বহরমপুরে অবস্থিত মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি হন।

রাজ্যের খাদ্য-প্রক্রিয়াকরণ দফতরের প্রতিমন্ত্রী ছিলেন সুব্রত সাহা। তিনি মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক। বয়স হয়েছিল ৬৯ বছর। মুর্শিদাবাদ জেলায় তিনিই প্রথম তৃণমূলের প্রতীকে জয়ী হন। দলের জেলা সভাপতি‌ও ছিলেন একসময়।

জানা গিয়েছে, সম্প্রতি কলকাতায় সুব্রতবাবুর গলব্লাডার অপারেশন হয়। বুধবার সকালেই সুস্থ হয়ে তিনি জেলায় ফিরেছিলেন। কিন্তু রাতে হঠাৎ‌ই অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর‌ই তাঁকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকাল ১০:৪০ নাগাদ হঠাৎই সেখানে মৃত্যু হয় তাঁর।

https://twitter.com/MamataOfficial/status/1608366625765593088?s=20&t=4WGMLpzOzWLKjbfxgfNzcA

মন্ত্রীসভায় তাঁর এই সহকর্মীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, "সুব্রতবাবুর সঙ্গে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদান স্মরণীয় হয়ে থাকবে। সুব্রত সাহার প্রয়াণে রাজনৈতিক জগতে এক শূন্যতার সৃষ্টি হল। আমি সুব্রত সাহার পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

টেট ইন্টারভিউ: দ্বিতীয় দফার দিনক্ষণ ঘোষণা করল পর্ষদ, জেনে নিন সূচি


```