Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডায়মন্ড হারবারে বন্ধুর ঘুষিতে মৃত্যু ছাত্রের! খেলার ছলে মারামারি চলছিল ক্লাসরুমে

দ্য ওয়াল ব্যুরো: খেলার ছলে ক্লাসের মধ্যেই মারামারি (Play Fight) চলছিল দুই বন্ধুর মধ্যে। কিন্তু সেই মজাই যে প্রাণঘাতী হয়ে উঠবে, কে জানত! ক্লাসের (class) মধ্যেই বন্ধুর ঘুষিতে প্রাণ গেল (Death) আর এক বন্ধুর। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার ধনব

ডায়মন্ড হারবারে বন্ধুর ঘুষিতে মৃত্যু ছাত্রের! খেলার ছলে মারামারি চলছিল ক্লাসরুমে

শেষ আপডেট: 4 July 2022 09:12

দ্য ওয়াল ব্যুরো: খেলার ছলে ক্লাসের মধ্যেই মারামারি (Play Fight) চলছিল দুই বন্ধুর মধ্যে। কিন্তু সেই মজাই যে প্রাণঘাতী হয়ে উঠবে, কে জানত! ক্লাসের (class) মধ্যেই বন্ধুর ঘুষিতে প্রাণ গেল (Death) আর এক বন্ধুর।

ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবার ধনবেড়িয়া হাই স্কুলে। মৃতের নাম মলয় হালদার। দুই বন্ধু সায়ন চক্রবর্তী এবং মলয় হালদার ওই স্কুলের একাদশ শ্রেণির কলা বিভাগের ছাত্র। সোমবার দ্বিতীয় পিরিয়ডের পর মলয় এবং সায়ন নিজেদের মধ্যে মারামারি শুরু করে। কিছুক্ষণ পরেই সায়নের ঘুষি এসে লাগে মলয়ের কানের নীচে। ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মলয়। ছুটে আসেন শিক্ষকরা।

মলয়কে উদ্ধার করে সঙ্গে সঙ্গে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। তবে শিক্ষক ও শিক্ষাকর্মীদের নজর এড়িয়ে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঝাড়গ্রাম শহরে হাতির তাণ্ডব, পিষে মারল যুবককে, পালিয়ে বাঁচলেন স্ত্রী


```