বরানগরে একগুচ্ছ আগ্নেয়াস্ত্রসহ ধৃত হাওড়ার দুষ্কৃতী, তৎপর এসটিএফ
দ্য ওয়াল ব্যুরো: স্পেশাল টাস্ক ফোর্সের (STF) তৎপরতায় বরানগর থেকে ধৃত এক দুষ্কৃতী। অভিযুক্ত হাওড়ার বাসিন্দা বলে খবর। সোমবার সন্ধ্যায় একগুচ্ছ আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরানগর থানা এলাকার আলমবাজার মোড়ের কাছে। সেখা
শেষ আপডেট: 1 November 2021 17:42
দ্য ওয়াল ব্যুরো: স্পেশাল টাস্ক ফোর্সের (STF) তৎপরতায় বরানগর থেকে ধৃত এক দুষ্কৃতী। অভিযুক্ত হাওড়ার বাসিন্দা বলে খবর। সোমবার সন্ধ্যায় একগুচ্ছ আগ্নেয়াস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বরানগর থানা এলাকার আলমবাজার মোড়ের কাছে। সেখান থেকেই ওই দুষ্কৃতীকে পাকড়াও করেছেন এসটিএফের সদস্যরা। ধৃতের নাম মহম্মদ নাজির হুসেন (২৩)। সে হাওড়ার বেলিয়াস রোডের বাসিন্দা। বর্তমানে সে থাকে খিদিরপুরে।
এসটিএফ সূত্রের খবর, ধৃত ব্যক্তি বিহার থেকে আসছিল। তার কাছ থেকে ৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে এসটিএফ। বরানগর থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।