Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ভোটের আগে বীরভূমে অস্ত্র উদ্ধার, এসটিএফের জালে কেতুগ্রামের যুবক

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট পর্বের মধ্যে অস্ত্র উধার হল বীরভূম থেকে। শুক্রবার এসটিএফের জালে ধরা পড়ে কেতুগ্রামের যুবক আবদুল রহিম সেখ।  তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেমি অটোমেটিক পিস্তল, একটি পাইপগান, পাঁচটি ম্যাগাজিন এবং বিপুল সংখ্

ভোটের আগে বীরভূমে অস্ত্র উদ্ধার, এসটিএফের জালে কেতুগ্রামের যুবক

শেষ আপডেট: 17 June 2023 02:02

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোট পর্বের মধ্যে অস্ত্র উধার হল বীরভূম থেকে। শুক্রবার এসটিএফের জালে ধরা পড়ে কেতুগ্রামের যুবক আবদুল রহিম সেখ।  তার কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি সেমি অটোমেটিক পিস্তল, একটি পাইপগান, পাঁচটি ম্যাগাজিন এবং বিপুল সংখ্যক তাজা কার্তুজ।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে সিউড়ি বাস স্ট্যান্ডে অভিযান চালায় এসটিএফের টিম। দেখা যায়, একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে বাস স্ট্যান্ডে ইতিউতি ঘুরছে এক যুবক। জিজ্ঞাসা করতে অসংলগ্ন জবাব পেয়ে ব্যাগ খুলে দেখা যায় অস্ত্র রয়েছে।

ধৃত

ঠিক কী কারণে এই অস্ত্র পাচার হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা খতিয়ে দেখছে এসটিএফ। এমনিতেই ভোটে অশান্তির ঘটনা নিয়ে রাজনীতি উত্তাল হয় রয়েছে। ভাঙড়, চোপড়া, একাধিক ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ভাঙড়েই সবচেয়ে বেশি অশান্তির ঘটনার খবর মিলেছে। তারপর আছে মুর্শিদাবাদ জেলার রানিনগর, খড়গ্রাম, ডোমকলের মতো এলাকা।

আদালত নির্দেশ দিয়েছে, পঞ্চায়েত ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাতে হবে। হাইকোর্টের সেই নির্দেশকে অবশ্য চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য সরকার ও নির্বাচন কমিশন। এমনিতে বাংলার ভোটে অস্ত্রের ব্যবহার, হিংসা নতুন নয়। বরং এর একটা দীর্ঘ ধারাবাহিকতা রয়েছে। সেই আবহেই সিউড়ি থেকে অত্যাধুনিক অস্ত্র-সহ একজনকে ধরল এসটিএফ।

বাম-বিজেপির প্রার্থী দ্বিগুণ বেড়েছে পাঁচ বছরে, বাকি শূন্যতা কি সাংগঠনিক দুর্বলতা


```