Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উত্তরপাড়ায় ভাগাড়ে আবর্জনা ফেলা নিয়ে পুরকর্মীদের সঙ্গে তুমুল অশান্তি বাসিন্দাদের

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুরসভার ভাগাড়ে আবর্জনা ফেলতে বাধা। তা নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। আবর্জনা ফেলার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, করোনায় মৃতদের দেহ আক্রান্তদের বর্জ্য এনে ফেলা হচ্ছে এ

উত্তরপাড়ায় ভাগাড়ে আবর্জনা ফেলা নিয়ে পুরকর্মীদের সঙ্গে তুমুল অশান্তি বাসিন্দাদের

শেষ আপডেট: 23 July 2020 11:20

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পুরসভার ভাগাড়ে আবর্জনা ফেলতে বাধা। তা নিয়ে তুমুল উত্তেজনা ছড়াল উত্তরপাড়ায়। আবর্জনা ফেলার গাড়ি আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। তাঁদের অভিযোগ, করোনায় মৃতদের দেহ আক্রান্তদের বর্জ্য এনে ফেলা হচ্ছে এখানে। এর থেকে সংক্রমণ ছড়াবে গোটা এলাকায়। অবশেষে উত্তরপাড়া থানার পুলিশের উপস্থিতিতে গেট খুলে ভাগাড়ে ঢুকল বর্জ্য বোঝাই গাড়ি। উত্তরপাড়ার মাখলায় রয়েছে উত্তরপাড়া পুরসভার ভাগাড়। চারিদিক পাঁচিল দিয়ে ঘেরা। ভাগাড়ের পাশেই রয়েছে বসতি। বৃহস্পতিবার পুরসভার বর্জ্য ফেলার কয়েকটি গাড়ি ভাগাড়ে ঢুকতে গেলে বাধা দেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জেলার বিভিন্ন হাসপাতালে করোনায় মৃতদের দেহ ভাগাড়ে এনে ফেলা হচ্ছে। আক্রান্তদের বাড়ির বর্জ্যও এনে ফেলা হচ্ছে এখানে। এর থেকে সংক্রমণ ছড়াতে পারে। পুরসভার সাফাই কর্মীদের সঙ্গে তুমুল বচসা শুরু হয় স্থানীয়দের। পুরসভার সাফাই কর্মীরা তাঁদের বোঝানোর চেষ্টা করেন এখানে কোনও মৃতদেহ এনে ফেলে দেওয়া হচ্ছে না। এবং করোনা রোগীদের বর্জ্যও ভাগাড়ে মাটি খুঁড়ে পুতে দেওয়া হচ্ছে, যাতে কোনওভাবেই সংক্রমণ না ছড়ায়। কিন্তু তা মানতে চাননি এলাকার বাসিন্দারা। শুরু হয় তুমুল বিক্ষোভ। খবর পেয়ে চলে আসে উত্তরপাড়া থানার পুলিশ। পুলিশ আধিকারিকরাও তাঁদের বোঝানোর চেষ্টা করেন। পুলিশের সঙ্গে কথা বলার পর বর্জ্য বোঝাই গাড়ি ভাগাড়ে ঢুকতে দেন স্থানীয় বাসিন্দারা। পুরসভার সাফাইকর্মীরা বলেন, ‘‘করোনা আক্রান্তদের বর্জ্য ভাগাড়ে মাটি খুঁড়ে পুতে দেওয়া হচ্ছে। সেই কাজ করতে গিয়েও বিভিন্ন এলাকায় বাসিন্দাদের বাধার মুখে পড়তে হচ্ছে।’’ এলাকার প্রাক্তন কাউন্সিলর ইন্দ্রজিৎ ঘোষ বলেন, ‘‘সাফাই কর্মীরা করোনা যোদ্ধা। তাঁদের কাজে বাধা দিলে করোনার বিরুদ্ধে লড়াই বাধা পাবে। স্বাস্থ্য দফতরের নির্দেশ মতো সর্বত্রই করোনা আক্রান্ত পরিবারের বর্জ্য পাঁচ ফুট মাটি খুঁড়ে পুঁতে দেওয়া হচ্ছে। এখানেও তার ব্যতিক্রম হয়নি।’’

```