Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের কবল থেকে উদ্ধার দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: উদ্ধার করা হল তপনের অপহৃত ব্যবসায়ীকে। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মালদহের কালিয়াচক থেকে বেকারি মালিক অসীম প্রামানিককে উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার রাতেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃ

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে দুষ্কৃতীদের কবল থেকে উদ্ধার দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ী

শেষ আপডেট: 12 June 2021 12:37

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: উদ্ধার করা হল তপনের অপহৃত ব্যবসায়ীকে। অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে মালদহের কালিয়াচক থেকে বেকারি মালিক অসীম প্রামানিককে উদ্ধার করল কালিয়াচক থানার পুলিশ। শুক্রবার রাতেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের শনিবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। অপহৃত ঐ ব্যবসায়ী বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তৎপরতায় অপহরণকারীদের কবল থেকে মুক্তি পেয়ে স্বস্তিতে অসীমবাবু। তিনি বলেন, ‘‘পুলিশ আমার কাছে ভগবান। আর কিছুক্ষণ দেরি হলেই দুষ্কৃতীরা হয়তো আমাকে মেরে ফেলতো।’’ বালুরঘাট জেলা আদালতের সরকারি আইনজীবী সুদীপ্ত দাস জানান, বৃহস্পতিবার রাতে করদহ এলাকায় এক ব্যবসায়ী বাড়িতে রুটি কিনতে গিয়ে দুষ্কৃতীরা টাকা-পয়সা, সোনাদানা লুট করে এবং ওই ব্যবসায়ীকে অপহরণ করে কালিয়াচকে নিয়ে যায়। মুক্তিপণ আদায়ের উদ্দেশ্য ছিল। কিন্তু পুলিশ ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। দুষ্কৃতীদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ দিনাজপুরের তপন থানার করদহ এলাকায় বেকারির মালিক অসীম প্রামাণিককে  অপহরণ করে দুষ্কৃতীরা। গভীর রাতে দুষ্কৃতীরা রুটি কেনার নাম করে ঐ ব্যবসায়ীর বাড়িতে আসে। রুটি নেই জানার পর বিস্কুট নেবে বলে বাড়িতে ঢোকে।  এরপর ওই ব্যবসায়ী ও স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে নগদ কিছু টাকা গয়না ছিনিয়ে নেয়। যাওয়ার সময় ওই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে তদন্তে নামে তপন থানার পুলিশ। জেলা পুলিশ সুপার রাহুল দে’র নির্দেশে তপন থানার আইসি দীপোজ্জ্বল ভৌমিকের নেতৃত্বে শুরু হয় তদন্ত। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় অপহৃত ব্যবসায়ীর মাসতুতো ভাই পরিমল সরকারকে (৩২)। তাকে জেরা করতেই উঠে আসে নানান তথ্য। এরপর গাড়ির নম্বর এবং মোবাইল নম্বর ট্রাক করে কালিয়াচক থেকে ওই ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। তপন থানা ও কালিয়াচক থানার পুলিশ যৌথ উদ্যোগে ২৪ ঘন্টার মধ্যেই অপহরণকারীদের গ্রেফতার করা হয়। শনিবার ধৃত চার দুষ্কৃতী পরিমল সরকার, রেজাউল হক, এরাজুল হক ও আশিক শেখকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে তোলা হয়। ধৃতদের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বিচারক। অপহৃত ব্যবসায়ীর স্ত্রী রাখি প্রামানিক বলেন, ‘‘পুলিশ কালিয়াচক থেকে আমার স্বামীকে উদ্ধার করে নিয়ে এসেছে। গ্রেফতার করেছে দুষ্কৃতীদের। আমরা খুশি।’’

```