Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে হোমগার্ডের রহস্যমৃত্যু বালুরঘাটে

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্তব্যরত হোমগার্ডের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল বালুরঘাটে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। মৃতের নাম সুবোধ বর্মন (৪২)। জানা

প্রাক্তন মন্ত্রীর বাড়িতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে হোমগার্ডের রহস্যমৃত্যু বালুরঘাটে

শেষ আপডেট: 7 September 2020 13:42

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: রাজ্যের প্রাক্তন মন্ত্রী শংকর চক্রবর্তীর বাড়িতে কর্তব্যরত হোমগার্ডের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হল বালুরঘাটে। ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। মৃতের নাম সুবোধ বর্মন (৪২)। জানা গেছে, রবিবার সকাল ন’টা থেকে বেলা দুটো পর্যন্ত তাঁর ডিউটি ছিল। তারপরেই বাড়ি চলে যান তিনি। কিন্তু আর বাড়ি ফিরে যাননি। এরপর সন্ধে সাতটা নাগাদ তাঁর গ্রামের বাড়ি থেকে প্রায় দু’ কিলোমিটার দূরে কলাই এলাকায় আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সোমবার সকাল থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। দুপুর নাগাদ মারা যান তিনি। সুবোধবাবুর মেয়ে জয়া বর্মন বলেন, ‘‘প্রতিদিন তিনটে নাগাদ বাড়ি ফিরে আসেন আমার বাবা। কিন্তু রবিবার বিকেল হয়ে গেলেও বাড়ি আসেননি। আমরা খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। সন্ধে সাতটা নাগাদ খবর পাই আমাদের গ্রামের থেকে কিছুটা দূরে অচৈতন্য অবস্থায় পাওয়া গেছে বাবাকে। তাঁর মাথায়, গলায় ও বুকে আঘাতের চিহ্ন ছিল। তখনই এলাকার মানুষ বাবাকে বালুরঘাট হাসপাতালে নিয়ে যায়।’’ সেখানেই সোমবার মারা যান সুবোধবাবু। এরপরই শুরু হয় প্রশাসনিক তৎপরতা। ঘটনার তদন্ত শুরু করে বালুরঘাট থানার পুলিশ। ডিএসপি (সদর) ধীমান মিত্রের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় প্রতিদিনই মদ ও জুয়ার আড্ডা বসে। এই আসরে ডেকে নিয়ে এসে হামলা চালানো হয় সুবোধবাবুর উপর। ডিএসপি (সদর) ধীমান মিত্র বলেন, ‘‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থেই আমরা এখনই কিছু বলব না।’’

```