Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ফেলে যাওয়া আধার কার্ডের জেরক্সেই খুনির খোঁজ বর্ধমানে, পালশিটে উদ্ধার হয়েছিল যুবকের দেহ

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেমারি থানার পালশিটে উদ্ধার হওয়া দেহের পাশে মিলেছিল একটি ব্যাগ। তাতে আধার কার্ডের জেরক্স ও নগদ ২৭০ টাকা। এই ব্যাগই হদিশ করে দিল শক্তিগড় থানার তাঁতখণ্ডের বুদু শেখ (৪২) এর আততায়ীর। ধৃতের নাম হাবুল রায়। হুগলি

ফেলে যাওয়া আধার কার্ডের জেরক্সেই খুনির খোঁজ বর্ধমানে, পালশিটে উদ্ধার হয়েছিল যুবকের দেহ

শেষ আপডেট: 12 February 2021 12:20

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: মেমারি থানার পালশিটে উদ্ধার হওয়া দেহের পাশে মিলেছিল একটি ব্যাগ। তাতে আধার কার্ডের জেরক্স ও নগদ ২৭০ টাকা। এই ব্যাগই হদিশ করে দিল শক্তিগড় থানার তাঁতখণ্ডের বুদু শেখ (৪২) এর আততায়ীর। ধৃতের নাম হাবুল রায়। হুগলির পান্ডুয়া থানার বাঁটিকা গ্রামের রায়পাড়ায় ধৃতের বাড়ি। বাড়ি থেকেই পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন সহ আরও বিভিন্ন ধারায় বেশ কয়েকটি মামলা রয়েছে। খুনে জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। তার সঙ্গে আরও কয়েকজন খুনে জড়িত বলে পুলিশ জানিয়েছে। ধৃতকে বর্ধমান আদালতে পেশ করে পুলিশ। খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য এবং জড়িতদের হদিশ পেতে ধৃতকে ১০ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ৭ দিনের আবেদন মঞ্জুর করেন সিজেএম সুজিতকুমার বন্দ্যোপাধ্যায়। সোমবার সকালে কাজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন শক্তিগড় থানার তাঁতখণ্ডের বুদু শেখ (৪২)। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরেরদিন পালশিটে একটি পেপারমিলের কাছে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মৃতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। পায়ে গুলির দাগও ছিল। মৃতের দাদা শেখ কালো ঘটনাস্থলে পৌঁছে দেহটি বুদুর বলে শনাক্ত করেন। পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুন ও প্রমাণ লোপাটের ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগেই মেলে হাবুলের আধার কার্ডের জেরক্স এবং ২৭০ টাকা। পুলিশ জানিয়েছে নিহত বুদুর বিরুদ্ধেও খুন সহ নানা ধরণের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন থানায় তাঁর নামে মামলাও রয়েছে। অপরাধজগতে বুদুর সঙ্গে হাবুলের পরিচয়। একটি খুনের মামলায় তাদের দু’জনের নাম জড়িয়েছিল। তারা জেলও খাটে। কিছুদিন আগে তারা জামিনে ছাড়া পায়। পরিকল্পনামাফিক বুদুকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। মেমারি থানার এক অফিসার বলেন, ‘‘কী কারণে এই খুন তা খতিয়ে দেখা হচ্ছে। তবে, এর পিছনে ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিরোধ থাকতে পারে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে খুনের মোটিভ জানা যাবে।’’

```