Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ধমানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতীরা

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছিনতাই করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হল ওই ব্যবসায়ীকে। দুষ্কৃতীরা পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যায় বুদবুদ থানার অন্তর্

বর্ধমানে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়ে সোনা ও টাকার ব্যাগ নিয়ে পালাল দুষ্কৃতীরা

শেষ আপডেট: 14 August 2020 17:18

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ছিনতাই করতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি, গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হল ওই ব্যবসায়ীকে। দুষ্কৃতীরা পলাতক। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। শুক্রবার ভর সন্ধ্যায় বুদবুদ থানার অন্তর্গত সুকান্তনগর এলাকায় ওই স্বর্ণ ব্যবসায়ী সমর সরকারকে তিনজন দুষ্কৃতী খুব কাছ থেকে গুলি করে তাঁর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানাযন, সমরবাবু দোকান বন্ধ করে মোটরবাইক নিয়ে বুদবুদ থানার পাশেই সুকান্তনগরে তাঁর শ্বশুরবাড়ি ফিরছিলেন। সেই সময় তিনজন দুষ্কৃতী  মোটরবাইকে করে এসে সমরবাবুর পথ আটকায়। বাধা দিলে পেছন থেকে গুলি করে তার ব্যাগটি টান মেরে নিয়ে পালিয়ে যায়। তবে যাওয়ার সময় ছিনতাইকারীরা তাদের বাইক ফেলে পালিয়ে গেছে বলে জানা গেছে। সমরবাবুকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর তাঁকে বর্ধমানে মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মাথায় গুলি লেগেছে সমরবাবুর। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বুদবুদ থানার পুলিশ ও আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিকরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে বলে জানান এসিপি ট্রাফিক শাশ্বতী শ্বেতা সামন্ত। এই ঘটনায় এলাকাবাসী আতঙ্কিত। বর্ধমানের ভাতছালা পাড়ায় সমরবাবুর বাড়ি। বুদবুদ থানা এলাকার মানকর রোডে সমরবাবুর সোনার দোকান রয়েছে। এদিন দোকান বন্ধ করে নিজের কাছে প্রায় সাত ভরি সোনা ও নগদ দেড় লাখ টাকা নিয়ে বর্ধমানের উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি। সুকান্ত নগর ক্যানেলপাড়ের কাছে তিন দুষ্কৃতী সমরবাবুকে গুলি করে সর্বস্ব ছিনতাই করে তাদের মোটর সাইকেলটি ফেলে চম্পট দেয়। বুদবুদ থানা মোটরসাইকেলটি উদ্ধার করেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে সমরবাবুর অবস্থা এখন স্থিতিশীল।

```