Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

করোনা আতঙ্ক সরিয়ে বিধি মেনে ঐতিহ্যের মনসাপুজো জলপাইগুড়িতে

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনা আতঙ্ক কাটিয়ে মনসাপুজোয় মাতল জলপাইগুড়ি। সামাজিক দুরত্ব বজায় রেখে বৈকুন্ঠপুর রাজবাড়িতে শুরু হল ৫১১ বছরের পুরনো মনসাপুজো। করোনা আতঙ্ক কাটিয়ে মনসাপুজোয় মাতলেন শহরের তৃতীয় লিঙ্গের মানুষজন। জমজমাট পুজো জলপাইগুড়ি

করোনা আতঙ্ক সরিয়ে বিধি মেনে ঐতিহ্যের মনসাপুজো জলপাইগুড়িতে

শেষ আপডেট: 17 August 2020 12:51

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: করোনা আতঙ্ক কাটিয়ে মনসাপুজোয় মাতল জলপাইগুড়ি। সামাজিক দুরত্ব বজায় রেখে বৈকুন্ঠপুর রাজবাড়িতে শুরু হল ৫১১ বছরের পুরনো মনসাপুজো। করোনা আতঙ্ক কাটিয়ে মনসাপুজোয় মাতলেন শহরের তৃতীয় লিঙ্গের মানুষজন। জমজমাট পুজো জলপাইগুড়ির রায়কত পাড়াতে। বৈকুন্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী মনসাপুজোর এবার ৫১১ বছর। তবে করোনা পরিস্থিতিতে বেশ কিছু কড়া পদক্ষেপ করা হয়েছে। করোনার জন্য বন্ধ রয়েছে মেলা। প্রসাদ বিতরণও করা হচ্ছে না। সামাজিক দুরত্ব বজায় রেখে মাস্ক পরেই এদিন পুজো করলেন রাজপরিবারের সদস্যরা। রাজবাড়িতে এসে পুজো দিলেন ভক্তরাও। করোনা পরিস্থিতিতে এবার বলিও বন্ধ। নিয়ম অনুযায়ী শুধু মা মনসাকে পাঁচ রকমের মাছ দিয়ে আমিষ ভোগ সাজিয়ে দেওয়া হয়েছে। নিয়ম রক্ষার্থে তিনদিন ধরে নাটমন্দিরে এবার বিশহরির পালাগান হবে। কেবলমাত্র চারজন গান গাইবেন। দর্শনার্থীদের কাউকে থাকতে দেওয়া হবে না বলে জানান রাজ পরিবারের পুরোহিত শিবু ঘোষাল। রাজ পরিবারের সদস্য প্রণতকুমার বসু বলেন, ‘‘করোনা আবহে এবার শুধু নিয়মরক্ষার পুজো। তিনদিন ধরে পুজো হবে। তবে আচার অনুষ্ঠানে অনেক বদল আনা হয়েছে। মেলা বসছে না। ভোগ বিলিও বন্ধ। শুধু রাজবাড়ির পাঁচশো বছরেরও বেশি সময়ের নিয়মটুকু রক্ষা হচ্ছে শুধু।’’ বিশ্ব করোনা মুক্ত হোক, এই প্রার্থনা নিয়ে মনসা পুজোর আয়ো‌জন করলেন জলপাইগুড়ি‌র তৃতীয় লিঙ্গের মানুষজনও। জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায় নিজস্ব বাসভবনে পুজোর আয়ো‌জন করেন তাঁরা। মনসা পুজো উপলক্ষে বিশাল মণ্ডপ তৈরি করা হয়। এই পুজো‌য় অংশ নেন স্থানীয় প্রচুর মানুষ। উদ‍্যোক্তাদের পক্ষ থেকে পিপাসা হালদার বলেন, ‘‘৫০০ বছর ধরে পরম্পরা অনুযায়ী এই পুজো হয়ে আসছে। সেই নিয়ম মেনেই এবারও পুজোর আয়োজন করা হচ্ছে। নিজস্ব নিয়ম রীতি মেনে তাঁরা এই পুজোর আয়োজন করেন বলে উদ‍্যোক্তারা জানান। পিপাসা হালদার আরও বলেন, ‘‘করোনা পরিস্থিতির মধ্যে আমরা নিজেদের উদ্যোগে জলপাইগুড়ি‌র পাঁচশোটি পরিবারের সদস্যদের হাতে খাদ‍্য সামগ্রী তুলে দিয়েছি। করোনা মহামারী যাতে খুব শীঘ্রই পৃথিবী থেকে বিদায় নেয় এবার পুজোয় সেই কামনাই করছি আমরা।’’

```