Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

অবস্থানে সাড়া মেলেনি, সরকারের দৃষ্টি টানতে এবার আমরণ অনশনে কুর্মী সমন্বয় মঞ্চ

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ‘দিয়াকে দিয়া, নাই দিয়াকে হুড়কা দিয়া’ এই স্লোগান দিয়ে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার দিন ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের বাইরে ২৬ দফা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল কুর্মি সমন্বয় মঞ্চ। অর্থাৎ ‘দেবেন তো দ

অবস্থানে সাড়া মেলেনি, সরকারের দৃষ্টি টানতে এবার আমরণ অনশনে কুর্মী সমন্বয় মঞ্চ

শেষ আপডেট: 10 December 2020 16:14

দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: ‘দিয়াকে দিয়া, নাই দিয়াকে হুড়কা দিয়া’ এই স্লোগান দিয়ে মেদিনীপুরে মুখ্যমন্ত্রীর সভার দিন ঝাড়গ্রাম জেলাশাসকের অফিসের বাইরে ২৬ দফা দাবিকে সামনে রেখে অবস্থান বিক্ষোভ শুরু করেছিল কুর্মি সমন্বয় মঞ্চ। অর্থাৎ ‘দেবেন তো দিন, না দিলে আমরা মুখ ফিরিয়ে নিলাম।’ কিন্তু অবস্থান বিক্ষোভ চার দিনে পা দিলেও সরকারের কাছ থেকে ইতিবাচক সাড়া না পেয়ে আমরণ অনশনের পথে কুর্মি সমন্বয় মঞ্চের সদস্যরা। বৃহস্পতিবার বিকেল চারটে থেকে শুরু হয় অনশন। ৭ই  ডিসেম্বর কুর্মী সমন্বয় মঞ্চের পক্ষ থেকে  জেলাশাসকের দফতরের কাছে ২৬ দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। মঞ্চের দাবির মধ্যে অন্যতম কুর্মি জাতিকে তফশিলি তালিকাভুক্ত করা, কুরমালি ভাষাকে অষ্টম তফশিলের অন্তর্ভুক্তিকরণ এবং ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়কে রঘুনাথ মাহাতর নামে নামকরণ। এই অবস্থান বিক্ষোভ তিন দিন পার  হয়ে চার দিনে পা দিলেও রাজ্য সরকারের কাছ থেকে কোনও সদর্থক সাড়া মেলেনি। এমনটাই অভিযোগ সমন্বয় মঞ্চের নেতাদের। সমন্বয় মঞ্চের এক নেতৃত্ব রাজেশ মাহাত বলেন, ‘‘দীর্ঘদিনের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সোমবার শুরু হওয়া অবস্থান বিক্ষোভ কর্মসূচির কোনও মূল্য সরকারের কাছে নেই। তাই সরকার এখনও পর্যন্ত কোনও সদুত্তর দিতে পারেনি। তাই আমাদের দাবি যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাব। আমরা কারও কাছে ভিক্ষা চাইছি না। আমরা আমাদের অধিকার চাইছি। না দিলে ছিনিয়ে নিতে হবে।’’ বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাত এক সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘কুর্মীদের আন্দোলনকে আমি সমর্থন করি। কারণ আমি ওই সমাজের লোক। ওঁদের দাবিদাওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন যতটা সম্ভব সমাধান করা হবে। এছাড়াও এমন কিছু দাবি রয়েছে যেগুলো আমাদের হাতে নেই। কেন্দ্রের হাতে ক্ষমতা রয়েছে। আমি লালগড় ব্রিজটির নাম রঘুনাথ মাহাতোর নামে করার জন্য প্রস্তাব দিয়েছি।’’ ছত্রধর মাহাতর আশ্বাসের পরেও কিন্তু বরফ গলেনি। আমরণ অনশনে অটল কুর্মী সমন্বয় মঞ্চ।  

```