Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

আনাজ নিয়ে তারকেশ্বর থেকে ট্রেন ছুটবে ডিমাপুর, বিক্রির সুযোগ বাড়ায় খুশি চাষিরা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তর ভারতে উত্তাল কৃষক আন্দোলনের মধ্যেই পূর্ব ভারতে চালু হল কিষাণ স্পেশাল ট্রেন।   কৃষকদের সুবিধার জন্য এবার তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর পর্যন্ত চালু হল কিষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির এই ট্রেন প্রতি শুক্

আনাজ নিয়ে তারকেশ্বর থেকে ট্রেন ছুটবে ডিমাপুর, বিক্রির সুযোগ বাড়ায় খুশি চাষিরা

শেষ আপডেট: 29 January 2021 11:34

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: উত্তর ভারতে উত্তাল কৃষক আন্দোলনের মধ্যেই পূর্ব ভারতে চালু হল কিষাণ স্পেশাল ট্রেন।   কৃষকদের সুবিধার জন্য এবার তারকেশ্বর থেকে নাগাল্যান্ডের ডিমাপুর পর্যন্ত চালু হল কিষান স্পেশাল ট্রেন। কুড়ি বগির এই ট্রেন প্রতি শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে ছাড়বে সকাল দশটায়। ৩৫ ঘন্টা সময় লাগবে ডিমাপুর পৌঁছতে। এই ট্রেনে করে অসম নাগাল্যান্ড মেঘালয় সহ পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে হুগলির তারকেশ্বর, পূর্ব বর্ধমানের কালনা, পূর্বস্থলি, কাটোয়া এবং নদিয়ার নবদ্বীপের সব্জি পৌঁছে যাবে। শুক্রবার তারকেশ্বর স্টেশন থেকে এই ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পূর্ব রেলের আধিকারিক কাশীনাথ মিশ্র জানান, আপাতত ছ’মাসের জন্য চলবে এই ট্রেন। যদি ভালো সাড়া পাওয়া যায় তবে মেয়াদ বাড়ানো হবে। যেখানে বেশি সব্জি উৎপাদন হয় সেখানকার সব্জি বিক্রির সুবিধা করে দেওয়ার জন্যই চালু হল এই ট্রেন। যেখানে সব্জি কম হয় সেখানে যোগানও বাড়ানো যাবে। তারকেশ্বর থেকে শ্রীরামপুর ভায়া ব্যান্ডেল, কালনা-কাটোয়া-আজিমগঞ্জ হয়ে মালদহ-নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও-গুয়াহাটি-লুমডিং হয়ে ডিমাপুর পৌঁছাবে এই ট্রেন। বিভিন্ন ধরনের সব্জি ছাড়াও আলু পেঁয়াজও নিয়ে যাওয়া হবে এই ট্রেনে। ফলে বিক্রির সুবিধা বাড়বে কৃষকদের। তারকেশ্বরের আনাজ চাষি অমিত ভান্ডারী বলেন, ‘‘স্থানীয় ভাবে বিক্রি করলে অনেক সময় ফসলের দাম পাওয়া যায় না। বাইরের রাজ্যে রপ্তানির সুবিধা হওয়ায় দাম ভালো পাওয়া যাবে এমন আশা করা যায়। আগেও তারেকশ্বর থেকে আলু নিয়ে যাওয়ার জন্য রেক দেওয়া হত।’’ আরেক ব্যবসায়ী মন্টু সামন্ত বলেন, ‘‘শীতকালে এক সঙ্গে নানাধরণের সবজি উৎপাদন হয়। ফলে ন্যায্য দাম পান না কৃষকরা। টোম্যাটো-কপি থেকে সিম-বেগুন সব ধরনের সবজি কৃষক ট্রেনে করে নিয়ে গিয়ে ভিন রাজ্যে বিক্রি করলে অনেক বেশি দাম পাওয়া যাবে।’’

```