Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পিকনিক করতে যাওয়ার পথে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চারজনের

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগ শহরে পিকনিক করতে আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন। গুরুতর জখম প্রায় ১০ জন। মঙ্গলবার সকালে পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে নদিয়া থেকে লালবাগে আসছিলেন ১৫-১৬ জনের

পিকনিক করতে যাওয়ার পথে মুর্শিদাবাদে পথ দুর্ঘটনায় মৃত্যু একই পরিবারের চারজনের

শেষ আপডেট: 5 January 2021 10:54

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের লালবাগ শহরে পিকনিক করতে আসার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন। গুরুতর জখম প্রায় ১০ জন। মঙ্গলবার সকালে পিকনিক করতে পিকঅ্যাপ ভ্যানে নদিয়া থেকে লালবাগে আসছিলেন ১৫-১৬ জনের একটি দল। রেজিনগর ও বেলডাঙা থানার মাঝে গাড়ি থামিয়ে কয়েকজন রাস্তায় নামেন। সেই সময়ই আচমকা উল্টো দিক থেকে আসা বেপরোয়া একটি পাথর বোঝাই ট্রাক ধাক্কা দেয় পিকআপ ভ্যানটিতে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। বিকট আওয়াজ ও যাত্রীদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন। উদ্ধার কাজে হাত লাগান তাঁরা। খবর দেওয়া হয় থানায়। পুলিশ ও স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে নিয়ে যায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। হাসপাতালের ডাক্তাররা চারজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদের নাম, সূর্য মালাকার, সোমা দাস মালাকার, শিল্পী মণ্ডল, ইলা সরকার। মৃতেরা প্রত্যেকেই একই পরিবারের সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘‘আমরা সকলে বসে চা খাচ্ছিলাম একটি দোকানে। তখন প্রচণ্ড আওয়াজ শুনতে পাই। ছুটে গিয়ে দেখি এমন ভয়ানক দুর্ঘটনা ঘটেছে। পাথর বোঝাই লরিটির চালকের গাফিলতিতেই এমন কাণ্ড ঘটল।’’ পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা নাকি ট্রাকটিতে যান্ত্রিক কোনও ত্রুটি ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহতদের পরিবার। পিকনিকের আনন্দ এমন বিষাদে পরিণত হবে, তা দুঃস্বপ্নেও ভাবেননি কেউ।

```