Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মুখ্যমন্ত্রীর সফরের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক ডুয়ার্সে পর্যটনের সঙ্গে জড়িত সংগঠনগুলির

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বর্ষার মরসুমে বন্ধ থাকার পর নিয়ম মেনে ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য রাজ্যের বনাঞ্চল খুলে যাওয়ার কথা। কিন্তু নিয়মের ব্যতিক্রম হল এ বার। বনাঞ্চলে পর্যটকদের ঢোকার ব্যাপারে সরকারি নির্দেশ আসেনি। তাই খুলল না বনা

মুখ্যমন্ত্রীর সফরের দিনই উত্তরকন্যা অভিযানের ডাক ডুয়ার্সে পর্যটনের সঙ্গে জড়িত সংগঠনগুলির

শেষ আপডেট: 16 September 2020 14:12

দ্য ওয়াল ব্যুরো, আলিপুরদুয়ার: বর্ষার মরসুমে বন্ধ থাকার পর নিয়ম মেনে ১৬ সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য রাজ্যের বনাঞ্চল খুলে যাওয়ার কথা। কিন্তু নিয়মের ব্যতিক্রম হল এ বার। বনাঞ্চলে পর্যটকদের ঢোকার ব্যাপারে সরকারি নির্দেশ আসেনি। তাই খুলল না বনাঞ্চল। এতে অসন্তুষ্ট পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত উত্তরবঙ্গের সমস্ত সংগঠন। জঙ্গল খুলে দেওয়ার দাবি নিয়ে উত্তরকন্যা অভিযানের ডাক দিলেন পর্যটন ব্যবসায়ীরা। ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের সহ সভাপতি বিপ্লব দে বলেন, ‘‘অতিমারির কারণে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই অবস্থায় আমরা আশা করেছিলাম বুধবার থেকে পর্যটকদের জন্য বনাঞ্চল খুলে দেওয়া হবে। কিন্তু তা হল না। এখন আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোন উপায় নেই। সেই কারণে ২১ সেপ্টেম্বর আমরা উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছি। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সমস্ত সংগঠন এই আন্দোলনে সামিল হবে।’’ এই বিষয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভঙ্কর সেনগুপ্ত বলেন, ‘‘বনাঞ্চল খোলার নির্দেশ আমাদের কাছে এখনও আসেনি। নির্দেশ এলেই সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রস্তুত রয়েছি।’’ ২১ সেপ্টেম্বরই  আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে। এ বার তাঁর পুরো কর্মসূচিই উত্তরকন্যা কেন্দ্রিক। ২২ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। ২৩ তারিখ বৈঠক করবেন কোচবিহার, দার্জিলিং ও কালিম্পঙের জেলা প্রশাসনের সঙ্গে। ২৪ তারিখ ফিরে যাবেন কলকাতায়। এই সময় ডুয়ার্স ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরামের আন্দোলনের ডাকে তাই প্রশাসনিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। প্রতিবছর ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর রাজ্যের সমস্ত বনাঞ্চল পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এই সময় বন্য জন্তুদের প্রজননের সময়। তাছাড়া বর্ষার এই সময়ে জঙ্গলে প্রচুর চারাগাছ জন্ম নেয়। সেই কারণে এই তিনমাস পর্যটকদের জন্য বনাঞ্চল বন্ধ করে দেওয়া হয়। ১৬ সেপ্টেম্বর থেকে বনাঞ্চল খুলে দেওয়া হয়। কিন্তু অতিমারির কারণে ব্যতিক্রম ঘটল এবার। সূত্রের খবর, ১৮ সেপ্টেম্বর বনাঞ্চল খোলার বিষয়টি নিয়ে সল্টলেক অফিসে সাংবাদিক সন্মেলন করবেন বনমন্ত্রীর রাজীব বন্দ্যোপাধ্যায়। ওইদিন বনাঞ্চল খোলার কথা ঘোষণা করতে পারেন বনমন্ত্রী।

```