Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পাচারের সময় বর্ধমানে উদ্ধার টিয়া-ময়না, হাজারিবাগ থেকে আনা হচ্ছিল পাখিগুলিকে

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাড়ি বদলের সময় বনবিভাগের জালে ধরা পড়ল দুই পাচারকারি। উদ্ধার হল ৭৫০টি টিয়া ও ১৬টি হিল ময়না। বুধবার পূর্ব বর্ধমানের গলসি থেকে একটি ক্যান্টারে করে ৭টি খাঁচায় পাখিগুলি পাচার করা হচ্ছিল। বমাল সহ দুজনকে আটক করা হয়।

পাচারের সময় বর্ধমানে উদ্ধার টিয়া-ময়না, হাজারিবাগ থেকে আনা হচ্ছিল পাখিগুলিকে

শেষ আপডেট: 30 September 2020 16:49

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: গাড়ি বদলের সময় বনবিভাগের জালে ধরা পড়ল দুই পাচারকারি। উদ্ধার হল ৭৫০টি টিয়া ও ১৬টি হিল ময়না। বুধবার পূর্ব বর্ধমানের গলসি থেকে একটি ক্যান্টারে করে ৭টি খাঁচায় পাখিগুলি পাচার করা হচ্ছিল। বমাল সহ দুজনকে আটক করা হয়। ধৃতরা হলেন  মহম্মদ মেহেরা ও সেখ সাবেদ আলি। ধৃত দু'জনেই বাড়ি বর্ধমানের  দুবরাজদিঘি এলাকায়। সূত্রের খবরের ভিত্তিতে এদিন সকালে ২ নম্বর জাতীয় সড়কের গলসিতে বনকর্মীরা ফাঁদ পেতে বসেছিলেন। ঝাড়খণ্ডের হাজারিবাগ থেকে ক্যান্টারে করে বর্ধমানের দিকে টিয়া পাখিগুলি নিয়ে যাচ্ছিল তারা। জাতীয় সড়কে গলসিতে গাড়ি বদলের সময়ে হাতেনাতে বনবিভাগের কর্মীরা তাদের ধরে ফেলে। ডিএফও দেবাশিস শর্মা জানান আদালতের নির্দেশ পেলে পাখিগুলি রমনারবাগানে রাখা হবে। তবে পাখিগুলি উদ্ধারের পর বেশ কয়েকটি টিয়া ও ময়না মারা যায়। গাড়িচালক মহম্মদ মেহেরা বলেন, ‘‘আমি জানতাম না যে গাড়ি করে পাখি নিয়ে যাওয়া হবে।’’ অন্যদিকে ধৃত সেখ সাবেদ আলি বলেন, ‘‘হাজারিবাগে যেখান থেকে পাখিগুলি এনেছিলাম সেখানেই বলা হয় এই পাখি নিয়ে যাওয়া বেআইনি নয়। তাই নিয়ে এসেছি। এমন বিপদে পড়ব জানি না।’’ সে বদ্রী পাখির কারবার করে বলেও দাবি করে। ধৃতদের এ দিন বর্ধমান আদালতে তোলা হয়।

```