Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাস্ক না পরলে বা দূরত্ব না মানলেই মিলবে কড়া শাস্তি, নোটিস জারি করল স্বরাষ্ট্রসচিবের দফতর

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা নিয়ে এবার আরও কড়া রাজ্য।এবার থেকে নিয়ম মেন পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। নিয়ম মানায় কোনও রকম খামতি হলেই তা আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হবে

মাস্ক না পরলে বা দূরত্ব না মানলেই মিলবে কড়া শাস্তি, নোটিস জারি করল স্বরাষ্ট্রসচিবের দফতর

শেষ আপডেট: 3 July 2020 07:21

দ্য ওয়াল ব্যুরো: মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা নিয়ে এবার আরও কড়া রাজ্য।এবার থেকে নিয়ম মেন পরতে হবে মাস্ক, মেনে চলতে হবে সামাজিক দূরত্বের বিধি। নিয়ম মানায় কোনও রকম খামতি হলেই তা আইনত দণ্ডনীয় বলে গণ্য হবে এবং ফৌজদারি অপরাধ হিসেবে দেখা হবে। এই অবস্থায় ধরা পড়লে জরিমানা করা হবে, পাশাপাশি বাড়িও ফেরত পাঠানো হবে। আজ, শুক্রবার নবান্নের তরফে এই নির্দেশ জারি করলেন স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। ওই নির্দেশিকায় লেখা হয়েছে, রাস্তাঘাটে মাস্ক ছাড়া কাউকে দেখা গেলে প্রথমে তাকে পরতে বলা হবে মাস্ক। কেউ পরতে না চাইলে তাকে যেতে দেওয়া হবে না। প্রয়োজনে আইনি পদক্ষেপ করা হবে তার বিরুদ্ধে। জেলা প্রশাসন, পুরসভা ও পুলিশ বিভাগকে এই বিষয়টি সম্পর্কে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে অর্ডারে। এখন দেশজুড়ে চলছে আনলক ২। ঘর থেকে বেরোতে শুরু করেছেন অনেকে। কিন্তু করোনার জেরে নিয়ম মেনে মাস্ক পরা বাধ্যতামূলক। পরছেনও অনেকেই। তবে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, কারও গলায় ঝুলছে, কারও বা চিবুক পর্যন্ত নামানো মাস্ক। কানেও ঝুলিয়ে রাখছেন কেউ। এইভাবেই সাইকেল, মোটরসাইকেল, গাড়িতে কিংবা হেঁটেই ঘুরছেন রাজ্যবাসী। এই ছবিরই বদল চায় নবান্ন। শ্বাসের অসুবিধা বা গরম লাগায় মাস্ক ঠিকভাবে না পরার অজুহাত দিলে তা মোটেও ধোপে টিকবে না আর। যেতে হতে পারে আদালতেও। মহামারী আইন ভাঙায় দোষী সাব্যস্ত হতে হবে এমনটা ঘটালে। আজ থেকেই রাজ্যের নানা প্রান্তে পুলিশবাহিনী মোতায়েন করা হচ্ছে এই নজরদারির জন্য।

```