Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং শুরু আজ থেকেই

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শারীরশিক্ষা (Physical Education) এবং কর্মশিক্ষাক্ষেত্রে (Work Education) শিক্ষক (teachers) পদে ১ হাজার ৬০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এদিন সকাল ১০টা থেকেই শুরু হয়ে গে

শারীরশিক্ষা ও কর্মশিক্ষার শিক্ষক পদে নিয়োগের কাউন্সেলিং শুরু আজ থেকেই

শেষ আপডেট: 10 November 2022 06:33

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার শারীরশিক্ষা (Physical Education) এবং কর্মশিক্ষাক্ষেত্রে (Work Education) শিক্ষক (teachers) পদে ১ হাজার ৬০০ শূন্য পদে শিক্ষক নিয়োগ করার কথা ঘোষণা করল স্কুল সার্ভিস কমিশন (SSC)। এদিন সকাল ১০টা থেকেই শুরু হয়ে গেছে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং (counselling)।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মোট ১ হাজার ৬০০ শূন্যপদের মধ্যে শারীরশিক্ষায় শূন্যপদ রয়েছে ৭৫০টি, এবং কর্মশিক্ষার ক্ষেত্রে সেই সংখ্যা ৮৫০। যদিও এই পদগুলিতে অপেক্ষমান চাকরিপ্রার্থীর সংখ্যা ১ হাজার ৪০৪ জন। অর্থাৎ, হিসেবমতো এঁদের প্রত্যেকেরই নিয়োগপত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। কাউন্সেলিং প্রক্রিয়া শেষ হওয়ার পর এঁদের সুপারিশপত্র দেওয়া হবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন এসএসসি ভবনে শুরু হয়ে গেছে কাউন্সেলিং। জানা গেছে, কাউন্সেলিংয়ের দিনই স্কুল নির্বাচনের সুযোগ পাবেন চাকরিপ্রার্থীরা। দার্জিলিং ছাড়া রাজ্যের বাকি জেলাগুলিতে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত ১৪০৯টি স্কুলে নিয়োগ করা হবে তাঁদের।

সকলকেই যাতে চাকরি দেওয়া যায় তার জন্য পুরুষ মহিলা প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সেলিং এবং সুপারিশের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। কর্মশিক্ষার প্রার্থীদের মধ্যে আজ ১০ নভেম্বর ২৭৮ জন পুরুষ প্রার্থী এবং আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর ৩০৩ জন মহিলা প্রার্থীকে ডাকা হয়েছে। শারীরশিক্ষার প্রার্থীদের ক্ষেত্রে ১২ এবং ১৪ নভেম্বর যথাক্রমে ২৮৩ এবং ২৭২ জন পুরুষ প্রার্থীকে ডাকা হয়েছে। ১৬ তারিখ ২৬৮ জন মহিলা প্রার্থীকে ডাকা হয়েছে বলে জানা গেছে।

সিবিআই এবার ঢুকছে পাড়ায় পাড়ায়, বোলপুরের দুই কাউন্সিলারকে জরুরি তলব ক্যাম্পে


```