ব্যাঙ্কের ভিতরে গোখরো, উদ্ধার করলেন পরিবেশকর্মী
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ক্যাশ মেলানোর মতো অভ্যন্তরীণ কাজ তখনও করছিলেন কর্মীরা। হঠাৎই ফোঁসফোঁস শব্দ শুনে দেখলেন, ঘরের এক কোণে ফনা তুলেছে সাদা গোখরো, স্থানীয়রা যাকে বলেন দুধ গোমো। বৃহস্পতিবার স
শেষ আপডেট: 1 November 2019 07:16
দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের গ্রাহক পরিষেবা শেষ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। ক্যাশ মেলানোর মতো অভ্যন্তরীণ কাজ তখনও করছিলেন কর্মীরা। হঠাৎই ফোঁসফোঁস শব্দ শুনে দেখলেন, ঘরের এক কোণে ফনা তুলেছে সাদা গোখরো, স্থানীয়রা যাকে বলেন দুধ গোমো। বৃহস্পতিবার সন্ধ্যা সওয়া সাতটার ঘটনা।
জলপাইগুড়িতে ভারতীয় স্টেট ব্যাঙ্কের ময়নাগুড়ি শাখার কোনও কর্মীই তখন আর সাহস করে ওই ঘরে ঢুকতে পারছেন না। এক ব্যাঙ্ককর্মী মোবাইল ফোনে সেই সাপের ছবিটির ভিডিও করে শেয়ার করেন। দ্রুত সেই ভিডিও ভাইরাল হতে থাকে।
কখনও সেটি ফোঁস ফোঁস করছে, কখনও কুণ্ডলী পাকিয়ে বসছে। ব্যাঙ্কেরই এক কর্মী খবর দেন পরিবেশ কর্মী নন্দু রায়কে। এই এলাকায় বন দফতরের বদলে পরিবেশ কর্মীদের খবর দেওয়া একরকম রীতি হয়ে গেছে। এই সব এলাকায় পরিবেশ কর্মীরা বেশ তৎপর, তাঁরা এলাকার লোকজনকে সচেতনও করেন বিভিন্ন বিষয়ে।
ময়নাগুড়ির পরিবেশ কর্মী নন্দু রায় বলেন, “বুধবার সন্ধ্যায় ভারতীয় স্টেট ব্যাঙ্কের ময়নাগুড়ি শাখা থেকে আমি ফোন পাই। ফোনে জানানো হয়, একটি দুধ গোমো সাপ কুণ্ডলী পাকিয়ে বসে আছে, ভয়ে কেউ সেখানে যেতে পারছেন না। তখন আমি সেখানে গিয়ে সাপটিকে উদ্ধার করে নিরাপদ জায়গায় ছেড়ে দিই। সাপটি একটি পুরুষ স্পেকটাক্যালস কোবরা ছিল, মানে গোখরো। লম্বায় প্রায় চারফুট। ”
কিছুদিন আগেও সাপ দেখেলে লোকে পিটিয়ে মেরে দিত। কিন্তু এখন নানা রকম প্রচারের ফলে লোকে জানতে পারছে যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্যই সাপ বাঁচানো প্রয়োজন। সাপ না থাকলে পরিবেশের খাদ্যশৃঙ্খলের উপরে তার প্রভাব পড়বে। এখন তাই সাপ দেখলে তাকে না মেরে অনেকেই খবর দেন কোনও এনজিও অথবা বন দফতরে।
পড়ুন দ্য ওয়ালের পুজো ম্যাগাজিন ২০১৯-এ প্রকাশিত গল্প: প্রতিফলন
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%ab%e0%a6%b2%e0%a6%a8/