Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সিউড়ি থেকে দিঘার জগন্নাথ মন্দির, চালু হল মুখ্যমন্ত্রীঘোষিত স্পেশ্যাল বাস

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন। সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দিঘার (Suri Digha Bus Service) জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশ্যাল বাস চালু হল।

সিউড়ি থেকে দিঘার জগন্নাথ মন্দির, চালু হল মুখ্যমন্ত্রীঘোষিত স্পেশ্যাল বাস

সিউড়ি-দিঘা স্পেশ্যাল বাস

শেষ আপডেট: 23 May 2025 15:46

দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফরে গিয়ে ঘোষণা করেছিলেন। সেই মতোই চালু হয়ে গেল সিউড়ি থেকে দিঘার (Suri Digha Bus Service) জগন্নাথ মন্দির পর্যন্ত স্পেশ্যাল বাস চালু হল।

অন্যদিকে, রাজনগর থেকে কলকাতা এই রুটের বাস পরিষেবা চালু হওয়ার ঘোষণাও করেন মমতা (Mamata Banerjee)। দু'টি রুটে পরিষেবা চালু মানেই রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বক্রেশ্বরর যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে, এমনটাই মনে করছে প্রশাসন।

সিউড়ি থেকে পাথরচাপরির মাজার, বক্রেশ্বর ধাম, দুবরাজপুর, দুর্গাপুর ও বাঁকুড়া হয়ে দুটো বাস পৌঁছবে দিঘায়।  শুক্রবার সকাল ১০ টা নাগাদ সিউড়ি-দিঘার এই সরকারি বাসের উদ্বোধন হয়। এই বাস পরিষেবা চালু হওয়ায় বীরভূমের বাসিন্দাদের দিঘা যাতায়াতের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হল।

সম্প্রতি রাজ্য পরিবহণ দফতর ছ'টি ভলভো বাস কেনার সিদ্ধান্ত নেয়। বাসগুলো কিনতে খরচ পড়েছে প্রায় সাড়ে ন'কোটি টাকা। এক একটি বাসের আসন সংখ্যা হল ৪৩। যেহেতু একেবারে নতুন মডেল তাই বাসগুলোতে রয়েছে হিটিং ব্যবস্থাও। পাশাপাশি পর্যাপ্ত ভেন্টিলেশন এবং শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাও রয়েছে।

প্রতিটি বাসের এক বছরের ওয়ারেন্টি রয়েছে। এছাড়াও প্রতি বাসের দু'বছর পর্যন্ত অথবা ছয় লক্ষ কিলোমিটার পর্যন্ত ড্রাইভ লাইন ওয়ারেন্টি রয়েছে। অন্যান্য বাসের তুলনায় এই বাসগুলো যেমন অনেক বেশী আরামদায়ক, তেমনই যাত্রী নিরাপত্তার দিক থেকেও অনেক বেশি মজবুত।

উত্তরবঙ্গে আগে শিতাতপ নিয়ন্ত্রিত এসি বাস থাকলেও এনবিএসটিসি (NBSTC) এই প্রথমবার অত্যাধুনিক মডেলের বিলাসবহুল ভলভো বাসের পরিষেবা চালু করল।


```