Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

সংক্রমণ নিয়ে হাসপাতালে দঃ ২৪ পরগনার ডিএম! করোনা থেকে উমফান, সামনের সারির যোদ্ধা তিনি

দ্য ওয়াল ব্যুরো: এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি. উল্গানাথান। সূত্রের খবর, তাঁর দফতরের কয়েক জনের করোনা ধরা পড়েছিল দিনকয়েক আগেই। এর পরেই নিজের পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। গতকাল, বৃহস্পতিবার মুখ্যম

সংক্রমণ নিয়ে হাসপাতালে দঃ ২৪ পরগনার ডিএম! করোনা থেকে উমফান, সামনের সারির যোদ্ধা তিনি

শেষ আপডেট: 6 November 2020 05:15

দ্য ওয়াল ব্যুরো: এবার করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন দক্ষিণ ২৪ পরগণার জেলাশাসক পি. উল্গানাথান। সূত্রের খবর, তাঁর দফতরের কয়েক জনের করোনা ধরা পড়েছিল দিনকয়েক আগেই। এর পরেই নিজের পরীক্ষা করতে দিয়েছিলেন তিনি। গতকাল, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রশাসনিক বৈঠক ছিল, তাতে যোগ দেওয়ার কথা ছিল উল্গানাথনের। কিন্তু বৈঠকের কিছু আগেই তাঁর রিপোর্ট আসে, করোনা পজিটিভ। এর পরে আর বৈঠকে যোগ দেননি তিনি। মৃদু উপসর্গ নিয়ে তাঁকে ভর্তি করা হয়েছে বাঙ্গুর হাসপাতালে। দক্ষিণ ২৪ পরগনার এই জেলাশাসক করোনা পরিস্থিতি থেকে উমফান বিপর্যয় সামাল দিয়েছেন প্রথম সারিতে কাজ করে। বারবারই তাঁকে দেখা গেছে নিজের জেলার নানা প্রান্তে মানুষের কাছে পৌঁছে যেতে। এবার আক্রান্ত হলেন তিনি নিজেই।

দক্ষিণ ২৪ পরগনার করোনা পরিস্থিতি সারা রাজ্যের নিরিখে বেশ খারাপই বলা যায়। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও হাওড়ার পরেই আছে এই জেলা। এ পর্যন্ত ২৫ হাজার ৯৭১ জন করোনায় আক্রান্ত সে জেলায়। মারা গেছেন ৪৮৪ জন।

```