Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ, পাচারের আগেই ধরে ফেলল বিএসএফ

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ভারত-বাংলা সীমান্ত থেকে জার ভর্তি সাপের বিষ (Snake Venom Rescue) উদ্ধার করল বিএসএফের (BSF) ১৩৭ নম্বর ব্যাটেলিয়ন। হিলির গয়েশপুর বিওপির পাহানপাড়া সীমান্ত থেকে উদ্ধার হয় ওই সাপের বিষ। এই বিষের আন্তর্জাতিক বাজ

উদ্ধার ১৩ কোটি টাকার সাপের বিষ, পাচারের আগেই ধরে ফেলল বিএসএফ

শেষ আপডেট: 1 May 2023 12:17

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ দিনাজপুর: ভারত-বাংলা সীমান্ত থেকে জার ভর্তি সাপের বিষ (Snake Venom Rescue) উদ্ধার করল বিএসএফের (BSF) ১৩৭ নম্বর ব্যাটেলিয়ন। হিলির গয়েশপুর বিওপির পাহানপাড়া সীমান্ত থেকে উদ্ধার হয় ওই সাপের বিষ। এই বিষের আন্তর্জাতিক বাজার মূল্য ১৩ কোটি টাকা। তবে বিষ উদ্ধার হলেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যায় দুই পাচারকারী।

বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ সীমান্তের ভারতীয় গ্রাম পাহানপাড়ায় ফাঁদ পেতেছিল বিএসএফএর একটি দল। কিছু পরেই বাংলাদেশ থেকে দুই চোরাকারবারি সীমান্তের দিকে এগিয়ে আসে। তারা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করতেই বিএসএফ তাদের দাঁড়াতে বলে। কিন্ত তারা বাংলাদেশের দিকে ছুটতে শুরু করে। তাদের আটকাতে এক রাউন্ড গুলি ছোড়ে বিএসএফ। তবে ওই দুই পাচারকারীর কাউকেই ধরতে পারেনি পুলিশ। এরপরেই পাচারকারীদের ফেলে যাওয়া সামগ্রীর তল্লাশি শুরু করে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। উদ্ধার হয় একটি জার। তাতে লেখা মেইড ইন ফ্রান্স। সেই জারের মধ্যে রয়েছে তরল দ্রব্য। উদ্ধার হওয়া এই তরল কোবরার বিষ বলে মনে করছে বিএসএফ। আন্তর্জাতিক বাজারে এর দাম প্রায় ১৩ কোটি টাকা।

১৩৭ ব্যাটেলিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, বিএসএফের গুলিতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। সোমবার দুপুরে উদ্ধার হওয়া সাপের বিষের জার বালুরঘাট রেঞ্জের বনবিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে। বন দফতর জানিয়েছে, জারটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

তিহাড় জেলকেই ঘরবাড়ি ভাবুন: কেষ্টকে ইডি


```