
শেষ আপডেট: 22 April 2022 09:34
দ্য ওয়াল ব্যুরো: স্কুলের শিক্ষাকর্মীকে মারধরের অভিযোগ উঠল সহ-শিক্ষকের বিরুদ্ধে। আহত অবস্থায় সিউড়ি (Siuri) সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিক্ষাকর্মীকে। ওই সহ শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
স্কুল সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের সহ শিক্ষক দেবাশিস খাগ। বৃহস্পতিবার দেবাশিস স্কুলে পৌঁছতে দেরি করেছিলেন। যার জন্য স্কুলের হাজিরা খাতায় সই করতে বাধা দেন প্রধান শিক্ষক। সেই নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ এরপরেই স্কুলের প্রধান শিক্ষককে মারধর করেন দেবাশিস। সেই সময় স্কুলের ক্লার্ক অভিজিৎ ভাণ্ডারী তাঁকে বাধা দেন। তখন অভিজিৎকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় অভিজিৎকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে দেবাশিসকে গ্রেফতার করা হয়। আহত অভিজিৎবাবু জানান, তাঁকে দেবাশিস প্রথমে নাকে ঘুসি মারে। তারপরেই মাটিতে ফেলিয়ে লাথি মারতে থাকে। প্রচণ্ড রক্তপাত হয়েছে। কিছুদিন যাবৎই তিনি এমন আচরণ করছেন বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানশিক্ষক আশিস গড়াই জানান, ওই শিক্ষক কিছুদিন ধরেই স্কুলে বিশৃঙখলা ছড়ানোর চেষ্টা করছেন।
ভাঙা পায়ে বসেছে প্লেট! নার্সিংহোমের বেডে শুয়েই উচ্চমাধ্যমিক পরীক্ষা দিল ছাত্রী