Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সাগর থেকে ৩৮০ কিমি দূরে সিতরাং! রাতে বড় দুর্যোগের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: সিতরাং (Sitrang) ক্রমশ এগিয়ে আসছে ভূখণ্ডের দিকে। দক্ষিণবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যাবে এই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই পাল্টে গেছে দুই ২৪ পরগন

সাগর থেকে ৩৮০ কিমি দূরে সিতরাং! রাতে বড় দুর্যোগের আশঙ্কা, কী বলছে হাওয়া অফিস

শেষ আপডেট: 24 October 2022 10:21

দ্য ওয়াল ব্যুরো: সিতরাং (Sitrang) ক্রমশ এগিয়ে আসছে ভূখণ্ডের দিকে। দক্ষিণবঙ্গ ছুঁয়ে বাংলাদেশের দিকে চলে যাবে এই ঘূর্ণিঝড়। তবে এর প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল থেকেই পাল্টে গেছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির আবহাওয়ার রূপ। শুরু হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি, বইছে দমকা হাওয়া। এখন কতদূরে সিতরাং? আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সাগরদ্বীপ থেকে মাত্র ৩৮০ কিলোমিটার দূরে রয়েছে (Weather Update)।

এদিন সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, "বর্তমানে এই ঘূর্ণিঝড় উত্তর-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৩৮০ কিমি দূরে রয়েছে সিতরাং। আর বাংলাদেশের বরিশাল থেকে ৫২৮ কিমি দূরে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হবে।"

মূলত ২৪ ও ২৫ তারিখ সকাল পর্যন্ত এই ঝড়ের প্রভাব থাকবে। হাওয়া অফিস সূত্রের খবর, দুই ২৪ পরগনায় আজ রাত থেকেই বাড়বে ঝড়ের গতি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ঘণ্টায় ৯০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। আর কলকাতা, হাওড়া, হুগলিতে সেই হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিমি বেগে। মঙ্গলবার সকালে ঝোড়ো হাওয়ার গতি আরও কিছু বাড়তে পারে বলে সতর্ক করল আবহাওয়া দফতর।

কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে?

এপার বাংলায় মূলত উপকূলবর্তী এলাকায় সোমবার রাত থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে। চলবে ২৫ তারিখ সকাল পর্যন্ত। দুই ২৪ পরগনায় কার্যত সুন্দরবন এলাকায় তুমুল বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ঘূর্ণিঝড়ের দাপটে কলকাতায় তেমন ক্ষয়ক্ষতি হবে না। ঝোড়ো হাওয়া বইবে মাঝে মাঝে আর বুধবার অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাগুলিতে ক্ষতির সম্ভাবনা বেশি। এই দুই জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে।

কালীপুজোর রাত থেকেই শুরু হবে সিতরাং-এর তাণ্ডব, কমলা সতর্কতা জারি এই জেলাগুলিতে


```