Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

বয়সকে হারালেন শিলিগুড়ির সোমা, এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশের মুখ ৬৭ বছরের দিদিমণি

সব বাধা উপেক্ষা করে ২০১২ সালে রাজ্যস্তরের হাইজাম্পে প্রথম স্থান অধিকার করেন সোমা। এরপর সাহস করে  জাতীয় স্তরে নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।

বয়সকে হারালেন শিলিগুড়ির সোমা, এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে দেশের মুখ ৬৭ বছরের দিদিমণি

সোমা দত্ত

শেষ আপডেট: 27 December 2024 18:29

  নিবেদিতা দাস, শিলিগুড়ি


বয়স যে শুধুই সংখ্যা। সেটাই প্রমাণ করলেন এশিয়ান মাস্টার্স অ্যাথলেটিক্সে ভারতের প্রতিনিধি  ৬৭ বছরের সোমা দত্ত। বাগডোগরার ভুজিয়াপানি পুঁটিমারির বাসিন্দা সোমা আগামী বছর চিনের তাইওয়ানে এশিয়ান গেমসে অংশ নেবেন। এর জন্য প্রস্তুতিও শুরু করে দিয়েছেন তিনি।

১৯৫৪ সালে বীরপাড়ার মধ্যবিত্ত পরিবারে জন্ম সোমার। বাবা চাকরি করলেও সংসারে টানাটানি লেগেই থাকত। আট সন্তানকে নিয়ে শিলিগুড়িতে চলে আসেন সোমার বাবা। সোমা জানান, শিলিগুড়ির হাকিমপাড়া প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেন। এখান থেকে ভর্তি হন গার্লস হাইস্কুলে। এরপর শিলিগুড়ি কলেজ থেকে ভূগোলে অনার্স নিয়ে স্নাতক হন। স্নাতকোত্তর পাশ করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে। কলকাতায় কিছুদিন পড়াশোনার পর ১৯৮৫ সালে গাজোলের একটি স্কুলে ভূগোলের শিক্ষিকা হিসেবে যোগ দেন। 

জানতে ইচ্ছে করছে তো সেখান থেকে খেলার জগতে কীভাবে এলেন সোমা? তাঁর কথায়, 'গাজোল থেকে ফাঁসিদেওয়া হাইস্কুলে বদলি হই। ৩২ বছর সেখানে কাজ করার পর একদিন অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের তরফে একটি খেলায় নাম লেখাই। সেখানে প্রথম স্থান অধিকার করার পর জানতে পারি শিলিগুড়িতে রাজ্য স্তরের খেলা হবে। ৩০ বছরের ঊর্ধ্বে যারা তাঁরাই নাম দিতে পারবে। সেখানে খেলতে পারব কি না ভয় ছিল। তবুও সাহস করে নাম লিখিয়ে ফেলি। খেলার জন্য জুতো, ট্র্যাক সুট কিছুই ছিল না।" 

সব বাধা উপেক্ষা করে ২০১২ সালে রাজ্যস্তরের হাইজাম্পে প্রথম স্থান অধিকার করেন সোমা। এরপর সাহস করে  জাতীয় স্তরে নামার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। সেই সময় কোচ ছিলেন জীবন মৈত্র। সেই বছরই জাতীয় স্তরেও স্বর্ণপদক জেতেন এই ভুগোলের শিক্ষিকা। তারপর থেকেই শিক্ষকতার পাশাপাশি খেলাতেও মনোনিবেশ করেন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এবার অংশগ্রহণ করতে তাইওয়ানে এশিয়ান গেমসে যাবেন। এখন তাঁর ঝুলিতে রয়েছে ওয়ার্ল্ড মিট, এশিয়ান গেম এবং ন্যাশনালের একাধিক স্বর্ণপদক।


```