Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সবার চোখের সামনে স্টেশনে পড়ে আছেন অসুস্থ বৃদ্ধা, হুঁশ নেই প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রোদ জল বৃষ্টির মধ্যে স্টেশনেরই এককোণে পড়ে আছেন দিনের পর দিন। হুঁশ নেই, সরে গেছে গায়ের কাপড়ও। আশপাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন ট্রেনযাত্রী, সাধারণ মানুষ, আর.পি.এফের জওয়ান। মনোযোগ নেই কারোরই। বেশ কিছু দিন ধরে এভাবেই উলুবেড়

সবার চোখের সামনে স্টেশনে পড়ে আছেন অসুস্থ বৃদ্ধা, হুঁশ নেই প্রশাসনের

শেষ আপডেট: 29 August 2020 14:18

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: রোদ জল বৃষ্টির মধ্যে স্টেশনেরই এককোণে পড়ে আছেন দিনের পর দিন। হুঁশ নেই, সরে গেছে গায়ের কাপড়ও। আশপাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছেন ট্রেনযাত্রী, সাধারণ মানুষ, আর.পি.এফের জওয়ান। মনোযোগ নেই কারোরই। বেশ কিছু দিন ধরে এভাবেই উলুবেড়িয়া স্টেশনে নিদারুণ অবহেলার মধ্যে পড়ে ছিলেন ওই অসুস্থ মহিলা। আজ, শনিবার খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গিয়ে মহিলার ছবি তোলেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করে্ন। তাদের তৎপরতায় সম্বিত ফিরেছে রেলপুলিশের। বছর সত্তর বয়স মহিলার। স্থানীয় লোকেদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে দিন দশেক আগে এই বয়স্ক মহিলাকে উলুবেড়িয়া স্টেশনে বসিয়ে রেখে চলে যায় তার ছেলে। তারপর থেকে এই স্টেশন চত্বরেই পড়ে আছেন মহিলা৷ তার অবস্থা এতটাই খারাপ যে নিজের নাম-পরিচয়টুকুও জানাতে পারেননি কাউকে। সেদিনের পর থেকে বৃদ্ধার ছেলেরও আর কোনো খোঁজ পাওয়া যায় নি, বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। স্থানীয় পুলিশের তরফে বলা হয়েছে একজন অসুস্থ বৃদ্ধা ফাঁকা স্টেশনে পড়ে আছেন, সাংবাদিকদের কাছ থেকে এ খবর পান তারা। খবর পাওয়া মাত্র মহিলার চিকিৎসার ব্যবস্থা করা হয়। মহিলা এতই অসুস্থ যে কথাটুকুও বলার মতো অবস্থায় ছিলেন না৷ ফলে তার নামপরিচয় কোনোটাই জানা সম্ভব হয়নি এখনো। তবে মহিলার পরিচয় ও ঠিকানা জানার জন্য স্থানীয় এলাকার আশেপাশে খোঁজখবর চালাচ্ছে পুলিশ। আজ সকালে খবর পেয়ে wall এর সাংবাদিকরাই প্রথম ঘটনাস্থলে পৌঁছোন, এবং কথা বলেন স্থানীয়দের সঙ্গে। তাদের কাছ থেকে খবর পেয়ে স্থানীয় পুলিশের আধিকারিকেরা স্টেশনে আসেন। এরপরই আর.পি.এফ এবং জি.আর.পির যৌথ উদ্যোগে ওই বৃদ্ধাকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দশ দিন ধরে বৃদ্ধা অসুস্থ হয়ে প্রায় খোলা আকাশের নীচে পড়ে আছেন। অথচ এতদিন ধরে পুলিশ প্রশাসন কোনও পদক্ষেপ কেন নেয়নি সে প্রশ্নের সদুত্তর অবশ্য পাওয়া যায়নি।

```