Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

দীপাবলির মুখে ঝটিকা সফর, জিয়াগঞ্জে একাধিক প্রকল্পের উদ্বোধনে শুভেন্দু

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিজের দফতরের অর্থানুকূল্যে রবিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার  উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদের তৃণমুলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দীপাবলির কয়েক দিন আগে

দীপাবলির মুখে ঝটিকা সফর, জিয়াগঞ্জে একাধিক প্রকল্পের উদ্বোধনে শুভেন্দু

শেষ আপডেট: 4 November 2018 18:51

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: নিজের দফতরের অর্থানুকূল্যে রবিবার সন্ধ্যায় জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার  উন্নয়নে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা মুর্শিদাবাদের তৃণমুলের পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দীপাবলির কয়েক দিন আগে এই উদ্বোধন অনুষ্ঠান করে পরিবহণমন্ত্রী জানান, হাজারদুয়ারিকে কেন্দ্র করে জেলার পর্যটনের উন্নয়নে সরকারের পাশাপাশি তাঁর দফতরও কাজ করে যাবে। এ দিন তিনি দু'টি আধুনিক মানের লঞ্চের উদ্বোধন করেন। এ ছাড়াও ভাগীরথীর দুই পাড়ের সবুজায়ন প্রকল্পে বসুন্ধরা পার্ক, শিব-পার্বতী মূর্তি, অর্জুন-কৃষ্ণ রথ, হাইমাস্ট বাতি-সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন। এ দিন তিনি সরকারি প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি স্থানীয় ব্লক সভাপতি দেবাশিস সরকারের কালীপুজো উদ্বোধন করতে হাজির হন শহরের উপকণ্ঠ বাগডহরা মোড়ে। এই অনুষ্ঠানে তিনি স্মৃতিচারণা করেন প্রয়াত তৃনমুল নেতা মান্নান হোসেনের।তিনি বলেন, "মান্নানদার যোগ্য নেতৃত্বের ফলে জেলা জুড়ে তৃণমূলের জয়জয়কার হয়েছে। সেই জয়কেই এগিয়ে নিয়ে যেতে আমাদের মানুষের পাশে থেকে কাজ করে যেতে হবে।" পরিবহণমন্ত্রীকে কাছে পেয়ে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ মনু হাজারদুয়ারিকেন্দ্রিক জেলার পর্যটন শিল্পকে সাজিয়ে তুলতে এক গুচ্ছ প্রস্তাব দেন। সেই প্রস্তাবের সূত্র ধরে শুভেন্দু অধিকারী জানিয়ে দেন, যে দু'টি লঞ্চ আজ উদ্বোধন করা হল, বাসিন্দারা ইচ্ছে করলে তা ভাড়া নিয়ে ভাগীরথী বিহার করতে পারেন। আলোর উৎসবে জেলাবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি নিষিদ্ধ বাজি ফাটাতেও কঠোর ভাবে নিষেধ করেন।

```