
শেষ আপডেট: 19 September 2022 17:14
দ্য ওয়াল ব্যুরো: এবার থেকে 'সেট' পরীক্ষায় (SET Exam 2023) বসতে গেলে কোনও খরচই করতে হবে না প্রার্থীদের। কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) জারি করা নতুন বিজ্ঞপ্তিতে তেমনই উল্লেখ করা হয়েছে। তবে কি সবার জন্য একই নিয়ম?
সোমবার কলেজ সার্ভিস কমিশনের দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৩ তম সেট পরীক্ষায় যে সমস্ত পড়ুয়ারা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরাই এবার নিখরচায় পরীক্ষা দিতে পারবেন! কমিশনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে ওই সব পড়ুয়াকে তাঁদের যাবতীয় তথ্য মেইল করে জানাতে হবে।
উল্লেখ্য, অন্যবারের তুলনায় এবারের সেট পরীক্ষার প্রার্থীর সংখ্যা অনেক বেশি। এখনও পর্যন্ত আবেদনপত্র জমা পড়েছে ৮০ হাজারের বেশি। কমিশন সূত্রে খবর, এই সংখ্যা ৮৫ হাজার ছাড়িয়ে যেতে পারে। যাঁরা ইতিমধ্যেই টাকা জমা দিয়েছে পরীক্ষার জন্য, কিন্তু করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁদের টাকা ফেরত দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এবারের সেট পরীক্ষা ২০২৩ সালের ৮ জানুয়ারি। সেই মতো এক মাস আগে থেকেই আবেদন করার কথা ঘোষণা করা হয়েছে। যদিও অনেকই আবেদন করতে গিয়ে কিছু সমস্যায় পড়ছেন। তাই আগেই আবেদন করার শেষ তারিখ বাড়ানো হয়েছিল।
২৩ তম সেট পরীক্ষা নেওয়া হবে মোট ৩৩টি বিষয়ে। মোট দুটি পেপারে পরীক্ষা নেওয়া হবে। একইদিনে দুটি পেপার দিতে হবে প্রার্থীদের। প্রথম পত্র ১০০ নম্বরে হবে, সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত। পরের পেপার হবে ২০০ নম্বরে দুপুর ১২টা থেকে।
বিশ্বভারতীতে পোশাক বিতর্ক: সাদা পাঞ্জাবি না পরায় অতিথিকে বাধা, উপাচার্যের গায়ে কী?