Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইঁদুর জ্বরের মাঝে এবার আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস, উদ্বেগ জলপাইগুড়িতে

রিপোর্ট আসতেই কপালে ভাঁজ স্বাস্থ্য কর্তাদের। পরিস্থিতি সামাল দিতে তৎপর স্বাস্থ্য দফতর।

ইঁদুর জ্বরের মাঝে এবার আতঙ্ক বাড়াচ্ছে স্ক্রাব টাইফাস, উদ্বেগ জলপাইগুড়িতে

স্ক্রাব টাইফাস সংক্রমন

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 21 August 2025 20:30

দ্য় ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: একে রামে রক্ষা নেই, সুগ্রীব দোসর। রাজগঞ্জ এতদিন ইঁদুর জ্বরে কাবু ছিল। এবার একসঙ্গে বেশ কয়েজনের দেহে  স্ক্রাব টাইফাস সংক্রমনের হদিস পাওয়া গেছে। এই রোগেরও বাহক ইঁদুর। আর এই রিপোর্ট আসতেই কপালে ভাঁজ স্বাস্থ্য কর্তাদের। পরিস্থিতি সামাল দিতে ইঁদুর ধরে তার স্বাস্থ্য পরীক্ষার লক্ষ্যে বৃহস্পতিবার  বন দফতরকে চিঠি দিল স্বাস্থ্য দফতর।

রাজগঞ্জ গ্রামীণ হাসপাতাল থেকে মঙ্গলবার চেকরমারি গ্রামের ২২ জনের রক্তের নমুনা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়। বুধবার সেই রিপোর্ট আসে। ৬ জনের দেহে স্ক্রাব টাইফাস সংক্রমণ ধরা পড়েছে। আগে দুই দফায় একজন করে মোট দুজনের দেহে এই সংক্রমণ ধরা পড়েছিল। কিন্তু এবার একসঙ্গে ৬ জনের দেহে স্ক্রাব টাইফাস ধরা পড়ল। পাশাপাশি নতুন করে আরও ২ জনের দেহে লেপ্টোস্পাইরা বা ইঁদুর জ্বরের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জন।

বিশেষজ্ঞরা জানান, স্ক্রাবটাইফাস এক ধরণের পতঙ্গ বাহিত রোগ। উকুন জাতীয় এক ক্ষুদ্র পোকার কামড়ে এই রোগের সংক্রমণ হয়। সাধারণত ওই পোকা কামড়ানোর পর চামড়ার উপর গাঢ় লাল কামড়ের চিহ্ন দেখা যায়। রোগীর খিঁচুনি ও জ্বর হয়। সঙ্গে মাথা ও গায়ে ব্যথা হয়। চা বাগান ও ঝোপঝাড়ে সাধারণত এই পোকা থাকে। তাই এইসব যায়গা থেকে এই রোগ সহজেই সংক্রমণ হয়। মাটিতে গর্ত খুঁড়ে যেইসব প্রাণীরা থাকে তাদের মধ্যে ইঁদুর কিংবা ছুঁচোর গায়ে এই পোকা বাসা বাধে। সেই ইঁদুর কিংবা ছুঁচো বাড়িতে ঢুকে রান্নাঘর কিংবা শোবার ঘরে ঢুকে জামা কাপড় কিংবা বিছানায় এলে তার থেকেও এই পোকা মানুষের শরীরে আসতে পারে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার বলেন, "হাসপাতালে চিকিৎসারত কয়েকজনের দেহে বাইট মার্ক দেখে আমাদের সন্দেহ হওয়ায় আমরা তাদের ব্লাড স্যাম্পল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠাই। সেখানে ৬ জনের দেহে স্ক্রাব টাইফাস সংক্রমণ ধরা পড়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগের চিকিৎসা আছে।" তিনি জানান, লেপ্টোস্পাইরা আক্রান্তের বাড়ি ও সংলগ্ন এলাকা থেকে ইঁদুরের রক্তের নমুনা সংগ্রহের জন্য বৃহস্পতিবার বন দফতরকে  চিঠি দেওয়া হয়েছে।


```