Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্কুলের সীমানা পাঁচিলে ফাটল, আতঙ্কে লাল পতাকা লাগালেন কর্তৃপক্ষ

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্কুলের পাঁচিলে লেখা ‘সাবধান,এই পাঁচিলটি বিপদজনক’। বিপদ সংকেতের লাল পতাকাও লাগানো আছে (School Wall)। এই আতঙ্কের আবহেই পঠনপাঠন চলছে কাঁকসার বামুনাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে (Kanksa Primary School)। মাল

স্কুলের সীমানা পাঁচিলে ফাটল, আতঙ্কে লাল পতাকা লাগালেন কর্তৃপক্ষ

শেষ আপডেট: 21 November 2022 13:43

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্কুলের পাঁচিলে লেখা ‘সাবধান,এই পাঁচিলটি বিপদজনক’। বিপদ সংকেতের লাল পতাকাও লাগানো আছে (School Wall)। এই আতঙ্কের আবহেই পঠনপাঠন চলছে কাঁকসার বামুনাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে (Kanksa Primary School)।

মালদায় কিছুদিন আগে সরকারি স্কুলের শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত্যু হয় এক ছাত্রের। এই ঘটনার স্মৃতি এখনও টাটকা। কাঁকসার বামুনাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশায় তাই আতঙ্ক গ্রাস করেছে এই স্কুলের পড়ুয়া ও তাদের অভিভাবকদের। স্কুলে রয়েছে কয়েকশো খুদে পড়ুয়া। স্কুলে ঢোকার মুখে পাঁচিলটিতে বিপদজনকভাবে ফাটল ধরেছে। ফাটল ছড়িয়ে পড়েছে প্রায় গোটা পাঁচিলে। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। সেই বিপদ এড়াতে দেওয়ালে বড়বড় করে সাবধানবাণী লেখা হয়েছে। এমনকী লাগান হয়েছে বিপদ সংকেতের লাল পতাকা।

কামালগাজিতে ঠান্ডা পানীয়ের কারখানায় গ্যাস লিক, অসুস্থ বহু

স্কুলের প্রধান শিক্ষক দাবি, কয়েকমাস আগে কাঁকসার বিডিওকে লিখিতভাবে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও কাজ হয়নি। তিনি বলেন, “স্কুলের পাঁচিলে ফাটল নজরে আসার পরেই বিডিওকে জানিয়েছি। কিন্তু কোনও সুরাহা হয়নি। এখন ফাটল আরও বাড়ছে। এতগুলি বাচ্চা প্রতিদিন স্কুলে আসে। তাই খুব চিন্তায় আছি। এই পরিস্থিতিতে সবাই যাতে সাবধান থাকে তাই পাঁচিলের গায়ে সতর্কবার্তা লিখে দিয়েছি আমরা।”

অবিভাবকরা জানাচ্ছেন, স্কুলের এই বেহাল পাঁচিল যে কোনও সময় পড়ে গিয়ে বিপত্তি ঘটতে পারে। দ্রুত পাঁচিল সংস্কারের দাবি তুলেছেন তাঁরা। এ ব্যাপারে কাঁকসার বিডিও পর্ণা দে বলেন, বিষয়টি জানতাম না। অবশ্যই খতিয়ে দেখব।


```