Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

কখন যেতে হবে স্কুলে, কোন সময় হবে ক্লাস, বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোর্ড

দ্য ওয়াল ব্যুরো: সময় এগিয়ে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ১৬ নভেম্বর স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে (School Reopen)। প্রায় সমস্ত স্কুল-কলেজেই জীবাণুনাশের কাজ শুরু হয়ে গেছে। সরকারি তরফে

কখন যেতে হবে স্কুলে, কোন সময় হবে ক্লাস, বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোর্ড

শেষ আপডেট: 29 October 2021 10:01

দ্য ওয়াল ব্যুরো: সময় এগিয়ে এল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, ১৬ নভেম্বর স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণি এবং কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলে যাবে (School Reopen)। প্রায় সমস্ত স্কুল-কলেজেই জীবাণুনাশের কাজ শুরু হয়ে গেছে। সরকারি তরফে জানানো হয়েছে, নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাসই আগে খুলবে। বাকি ছাত্রছাত্রীদের সশরীরে এখনই ক্লাসে যেতে হবে না, অর্থাৎ অনলাইনেই ক্লাস হবে। তবে সব ক্লাস একই সময় হবে না। এক ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের বসানোও হবে না। কী নিয়মে ক্লাস হবে এবং কোন সময়ে, তা বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। সরকারি তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস হবে। এক ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীকে বসানো হবে না। বরং একটি ক্লাসকে দুটি তার বেশি শ্রেণি কক্ষে ভেঙে বসাতে হবে। পড়ুয়াদের মধ্যে যাতে সোশ্যাল ডিস্টেন্সিং থাকে, সেটা নিশ্চিত করতে হবে স্কুলকে। নবম থেকে দ্বাদশ থিওরি ক্লাস হবে সোমবার থেকে শনিবার। ১৬ তারিখ থেকেই প্রক্যাকটিকাল ক্লাস শুরু হবে। শ্রেণিকক্ষে পড়ুয়াদের বসানোর নিয়ম একই থাকবে। সব ক্লাস এক সময়ে হবে না। নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০টা থেকে। চলবে সাড়ে ৩টে অবধি। ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছতে হবে সকাল সাড়ে ৯টার মধ্যে। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১১টা থেকে, চলবে সাড়ে ৪টে অবধি। স্কুলে পৌঁছতে হবে সাড়ে ১০টার মধ্যে। করোনা বিধি মেনে চলতে হবে পড়ুয়াদের। স্কুল শিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, মাস্ক ও স্যানিটাইজার সঙ্গে রাখতে হবে। ছাত্রছাত্রীদের জ্বর বা সর্দি-কাশির উপসর্গ থাকলে স্কুলে পাঠানো যাবে না। নির্দিষ্ট সময় অন্তর স্কুলের সমস্ত ক্লাস, ল্যাবরেটরি স্যানিটাইজ করতে হবে। সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি সমস্ত স্কুলই ১৬ নভেম্বর থেকে খুলে যাবে। জীবাণুনাশের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।  স্কুলে ঢোকার মুখে থার্মাল গান দিয়ে প্রত্যেক পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপার ব্যবস্থা রাখবে অনেক স্কুলই।  মাস্ক পরা তো বাধ্যতামূলক বটেই। পড়ুয়াদের কী ভাবে স্কুলে পাঠানো হবে সে বিষয়ে অভিভাবকদের সচেতনও করা হবে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```