
শেষ আপডেট: 24 September 2023 18:18
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে ধুন্ধুমার কাণ্ড কোনা জাতীয় সড়কে। বাসস্টপে অপেক্ষা করছিলেন ৩ জন। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ছুটে এল সরকারি বাস (SBSTC Bus), উঠে পড়ল একেবারে বাসস্টপে। হুড়মুড়িয়ে ঘাড়ের উপর এসে পড়ায় সামান্য সতর্ক হওয়ার সুযোগ পেলেন না ওই ৩ ব্যক্তি। ৩ জনই গুরুতর আহত।
বাইকটিকে পাশ দিতে গিয়েই টাল সামলাতে না পেরে সামনের একটি ডিভাইডারে ধাক্কা মারে বাসটি। এরপরই বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে নিয়ে সোজা উঠে পড়েন বাসস্টপে। জানা গেছে, আহতদের মধ্যে একজন বৃদ্ধাও ছিলেন। পরপর ৩ জনকে ধাক্কা মারে সেই খুনে বাস। আহতদের মধ্যে বছর ২০র এক যুবক এবং একজন প্রৌঢ়াও রয়েছেন। ৩ জনকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে একজনের আঘাত গুরুতর হওয়ায় রবিবার বিকেল পর্যন্ত হাওড়া জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়। তবে আহত যুবক এবং আরও এক মহিলাকে ছেড়ে দেওয়া হয় প্রাথমিক চিকিৎসার পরই।
তবে ৩ জনকে ধাক্কা মেরেও বাসটিকে নিয়ন্ত্রণে আনতে পারেননি চালক, এরপর ফের বাতিস্তম্ভে ধাক্কা মারে সেই বাস। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় ট্রাফিক গার্ড এবং পুলিশবাহিনী, তাঁরাই গাড়িটিকে সরিয়ে নিয়ে যান। পুলিশের কথায়, সম্ভবত, গাড়িটির ব্রেক কাজ করছিল না। জাতীয় সড়কে এমনিতেই গাড়ির গতি বেশি থাকে। সেখানে এমন ঘটনা ঘটলে তা রীতিমতো চিন্তার, বক্তব্য স্থানীয়দের।
‘আন্টি’ বলে ডাক, এত সাহস! এটিএম কর্মীকে চটি খুলে পেটালেন মহিলা