Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

দশমীতে বোধন, ৫০০ বছরের বালাইচণ্ডীর পুজোয় মেতেছে রায়গঞ্জের গ্রাম

রায়গঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে খাদিমপুর গ্রাম। এখন আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রা। যুগ যুগ ধরে এই রীতি মেনে আসছেন তাঁরা। পুজোকে কেন্দ্র করে সোমবার বসবে মেলাও।

দশমীতে বোধন, ৫০০ বছরের বালাইচণ্ডীর পুজোয় মেতেছে রায়গঞ্জের গ্রাম

বালাইচণ্ডীর পুজো

শেষ আপডেট: 13 October 2024 21:40

দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: বিজয়া সুর চারিদিকে। দেবী কৈলাশে পাড়ি দিয়েছেন। এমন বিষাদের মধ্যেই রায়গঞ্জের খাদিমপুর গ্রামে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ছবি। দশমীর দিন দেবীর আগমনে মেতে উঠল উত্তরবঙ্গের গ্রাম। ৫০০ বছর ধরে দেবী এখানে বালাইচণ্ডী রূপে পূজিতা হন দেবী। পুজোর আনন্দে গা ভাসান গোটা গ্রামের মানুষ।

রায়গঞ্জ শহর থেকে ১৫ কিলোমিটার দূরে খাদিমপুর গ্রাম। এখন আনন্দে মেতে উঠেছেন স্থানীয়রা। যুগ যুগ ধরে এই রীতি মেনে আসছেন তাঁরা। পুজোকে কেন্দ্র করে সোমবার বসবে মেলাও।

খাদিমপুরের দেবী দশভূজা নন। চতুর্ভুজা। হাতে দেবীর অস্ত্র থাকলেও এখানে দেবীর পদতলে নেই মহিষাসুর। তবে সঙ্গে থাকেন কার্তিক, গণেশ, লক্ষী, সরস্বতী।  

খাদিমপুরের পুজো কমিটির সম্পাদক গোপাল চন্দ্র বর্মণ বলেন, কতবছর ধরে এই গ্রামে পুজো হচ্ছে তা অনেকেরই জানা নেই। আমাদের কয়েক প্রজন্ম এই পুজো করে আসছেন। শনিবার থেকে পুজো শুরু হয়েছে। রবিবার সারাদিন চলবে। সোম-মঙ্গল মেলা চলবে।

বালাইচণ্ডীর পুজোয় বলিপ্রথা রয়েছে। এখানে পাঠাবলি ও পায়রা বলি দেওয়া হয়। তবে সেই মাংস রান্না করা হলে দেবীকে ভোগ দেওয়া হয় না। এখানে ফলমূল দিয়ে পুজো দেওয়ার রীতি। 

গ্রামবাসীরা বালাইচণ্ডী ভীষণই জাগ্রত বলে মনে করেন। এই পুজোর সময় বহু দূর দুরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই পুজোয়। 

পুজো কমিটির সভাপতি বিশ্বনাথ বর্মণ বলেন, "ষষ্ঠীর দিন থেকে গ্রামের মানুষ নিরামিষ খান। সোমবার তারা মাছ খাবেন। এই গ্রামে এই একটিমাত্র পুজো হয়। এটি অনুমানিক ৫০০ বছরের পুরোন।চাঁদা তুলে পুজো হয়।"

 মন্দিরের দায়িত্বে থাকা সুরেশ বর্মন বলেন, "বালাইচণ্ডীরূপী দেবীর মায়ের পুজোই খাদিমপুরের মানুষদের কাছে আসল দুর্গাপুজো। প্রতিমা নিরঞ্জন হবে আগামী বছর পয়লা আশ্বিন।"


```