
শেষ আপডেট: 16 July 2022 17:19
দ্য ওয়াল ব্যুরো: সরকারি প্রকল্পের (Ruposhree project) টাকা পাওয়ার আশায় আবেদন পত্র জমা দিয়েছিলেন করণদিঘির (Karandighi) বাসিন্দারা। গোটা গোটা অক্ষরে যত্ন নিয়ে লিখেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। কোনও রকম ভুল হলেই যে টাকা আর পাওয়া যাবে না। কিন্তু এত সাবধানতা নিয়েও কোনও লাভ হল না। টাকা আর এল না অ্যাকাউন্টে। খবর নিয়ে জানা গেল সেই টাকা যাচ্ছে গ্রাম পঞ্চায়েত (Panchayet Super) প্রধানের ভাইঝির অ্যাকাউন্টে। এই নিয়ে হইহই কাণ্ড করণদিঘিতে।
করণদীঘি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় সোহার গ্রামের বাসিন্দা শাহনাজ পারভিন ও হলদিবাড়ি গ্রামের বাসিন্দা সাকিনা খাতুন। তাঁদের দুজনেরই অভিযোগ রূপশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন না। সেই টাকা যাচ্ছে এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাইঝির অ্যাকাউন্টে। এর একাধিক প্রমাণও আছে বলে দাবি তাঁদের।
শাহনাজ পারভিনের স্বামী মহাম্মদ ইব্রাহিম ও সাকিনার মা রুফিনা বিবি দুজনেই জানান পঞ্চায়েত প্রধান তাঁদের বাড়িতে যান। বাড়িতে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস চান তাঁদের কাছে।
এই ব্যাপারে এলাকার বিডিও নীতিশ তামাং জানিয়েছেন, ‘ওই দুটি কেস খতিয়ে দেখা হচ্ছে। তা ছাড়া এলাকায় রূপশ্রী প্রকল্পের কাজ ভালই চলছে’। মূল অভিযুক্ত পঞ্চায়েত প্রধান পলাতক। পরিবারের লোকজন তাঁকে নির্দোষ বলেই দাবি করছে। নির্দোষই যদি হবে তো পালাবে কেন, এই নিয়ে গ্রাম জুড়ে চলছে জোর চর্চা।
ময়নাতদন্ত ছাড়া দেহ দেবে না হাসপাতাল, সাপে কাটা শিশুর মৃত্যু ঘিরে রণক্ষেত্র বালুরঘাট