
শেষ আপডেট: 26 July 2018 17:28
প্রায় তিরিশ বছরের বেশি সময় ধরে অরূপম বাবু বিভিন্ন হিমালয় অভিযানে অংশগ্রহণ করেছিলেন। যাদের মধ্যে উল্লেখযোগ্য অভিযানগুলি হলো, কামেট (৭৭৫৬মি), চৌখাম্বা (৭১৩৮মি), কেদারডোম (৮৬৩০মি), শিবলিঙ্গ (৬৫৪৩মি), কুলুপুমোরি (৬৫৫৩মি), গঙ্গোত্রী-১ (৬৬৭২মি), গঙ্গোত্রী-৩ (৬৬৫৬মি), নন্দাভানার (৬২৩৬মি), দেবচেন (৬২০০মি), শিবা (৬১৪৩মি), নন্দাখাত (৬৬১১মি), ব্ল্যাক পিক (৬৩৮৭মি) ইত্যাদি।
অরূপম বাবু ২০০১ সালে নর্থ কল দিয়ে এবং ২০১৪ সালে সাউথ কল দিয়ে মাউন্ট এভারেস্ট অভিযানে অংশগ্রহণ করেন।তাঁর সর্বশেষ অভিযানটি সাফল্য দিয়েই শেষ হয়েছিলো। ২০১৫ সালের এই অভিযানে তিনি হিমাচল প্রদেশের একটি ভার্জিন পিক (৬০৬৬ মি) জয় করেন। তাঁর অভিযানের ঝুলিতে অন্যতম সেরাটি হলো পায়ে হেঁটে গঙ্গাসাগর থেকে গোমুখ অভিযান। অরূপম বাবু ৯০ দিনে ১৭০০ কিমি পথ অতিক্রম করে গঙ্গাসাগর থেকে গোমুখে পৌঁছন। তিনি কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্বতারোহণ সংস্থার সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন। হিমালয়ান বেকন, সাউথ ক্যালকাটা ট্রেকারস অ্যাসোসিয়েশন, মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর, সামিটার্স প্রভৃতি সংস্থার বার্ষিক পর্বতারোহণ প্রশিক্ষণ শিবিরে মুখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গের অনেক সফল পর্বতারোহী অরূপম বাবুর হাতে তৈরি।
অরূপম বাবুর পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২৯ শে জুলাই, সন্ধ্যা ৬ টায়, বরানগরের নবপল্লী সাধারণ পাঠচক্রে অরূপম দাসের স্মরণসভা অনুষ্ঠিত হবে।