Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

ডাকাত ধাওয়া করা গোলগাল এএসআই এখন রানাঘাটের জেমস বন্ড

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শুনশান রাস্তা। আটজন দুষ্কৃতী রানাঘাটের গয়নার শোরুম লুঠ (Senco Showroom Looth) করে তখন গুলি চালাতে চালাতে ছুটছে। তাদের তাড়া করে ডোরাকাটা টি শার্ট পরা হাতে বন্দুক নিয়ে ছুটছেন গোলগাল চেহারার একজন মাত্র মানুষ। দোতলা

ডাকাত ধাওয়া করা গোলগাল এএসআই এখন রানাঘাটের জেমস বন্ড

শেষ আপডেট: 30 August 2023 14:46

দ্য ওয়াল ব্যুরো, নদিয়া: শুনশান রাস্তা। আটজন দুষ্কৃতী রানাঘাটের গয়নার শোরুম লুঠ (Senco Showroom Looth) করে তখন গুলি চালাতে চালাতে ছুটছে। তাদের তাড়া করে ডোরাকাটা টি শার্ট পরা হাতে বন্দুক নিয়ে ছুটছেন গোলগাল চেহারার একজন মাত্র মানুষ। দোতলা বাড়ির উপর থেকে তোলা সেই দুধর্ষ রোমহর্ষক দৃশ্যের ভিডিও যাঁরাই দেখেছেন, তাঁদের প্রত্যেকের মনে ঘুরেছে একটাই প্রশ্ন, এই অসম সাহসী 'মোটাসোটা' জেমস বন্ড কে?

পরে জানা যায়, তিনি রানাঘাট থানার এএসআই (Ranaghat ASI) রতন কুমার রায়। প্রায় ১০২ কিলো ওজনের ওই দশাসই চেহারার পুলিশ অফিসার এখন সকলের কাছে 'হিরো' হয়ে উঠেছেন।

পুলিশের ফিটনেস নিয়ে বারে বারে প্রশ্ন ওঠে। ওজন কমাতে নানা ব্যবস্থাও চালু করা হয়েছে। কিন্তু মঙ্গলবার দুপুরের রতনবাবুর (Ranaghat ASI) ডাকাতদের ধাওয়া করার অভিযান যেন ফিটনেস নিয়ে ওঠা সব প্রশ্নকে নস্যাৎ করে দিয়েছে। তিনি একাই দুষ্কতীদের গুলির প্রত্যত্তুর দিয়েছেন জং ধরা রিভলভার দিয়ে। চেহারা যাই হোক তাঁর অব্যর্থ লক্ষভেদ ঘায়েল করেছে দুটি ডাকাতকেও। ধরে পড়েছে দলের পাঁচ দুষ্কৃতী।

প্রায় ২৭ বছর ধরে পুলিশে চাকরি করছেন রতন রায়। আদতে তাঁর বাড়ি মুর্শিদাবাদে। চাকরির খাতিরে তিনি থাকেন রানাঘাটে। বাড়িতে স্ত্রী ও দুই সন্তান রয়েছে। ডাকাত তাড়া করার এই ভিডিও ভাইরাল হতেই স্বামীকে ফোন করেছিলেন তাঁর স্ত্রী। স্বামীর এই দুঃসাহসিকতায় আতঙ্কিত হলেও মুগ্ধ রতনবাবুর স্ত্রী বলেন, ‘‘গর্ব হচ্ছে। তবে ভিডিওগুলো দেখছি আর আঁতকে উঠছি। যদি একটা গুলি ওর লেগে যেত!’’

তবে মঙ্গলবারের অভিযানের পর রতন কুমার রায় বলছেন, খবর পাওয়ার পর ডাকাতদের পালাতে না দেওয়াটাই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে পুলিশের সম্মান রক্ষার বিষয়টিও তাঁর মাথায় ঘুরছিল। তাই ভয় পাননি। ডাকাতদের পিছনে ধাওয়া করার সময় শুধু মনে হচ্ছিল গুলি যেন শেষ না হয়ে যায়।

ডিপার্টমেন্টের এই সাহসী পুলিশ কর্মীর অভিযান নিয়ে খুশি রানাঘাটের পুলিশ জেলার সুপার কে কান্নান। তিনি বলেছে, রতন রায় ও তাঁর টিম যে ভাবে সাহসিকতার পরিচয় দিয়েছেন তার জন্য প্রত্যেকেই ধন্যবাদ। ওঁদের জন্য বিভাগের সকলেই খুবই গর্বিত।

আরও পড়ুন: কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে রানাঘাটে রেইকি করেছিল ডাকাতরা, মালিককে আটক করল পুলিশ


```