Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পঞ্চায়েত: ভোট শুরুর ৩ ঘন্টা পরে ঢুকেছিলেন দফতরে, গণনার দিন প্রায় রাত ২টো পর্যন্ত কমিশনে রাজীব সিনহা

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে (PANCHAYAT ELECTION 2023) ঘিরে প্রথম থেকেই উঠেছে অশান্তির অভিযোগ। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক মৃত্যু ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। গত ৮ জুলাই সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হলেও রাজ্য ন

পঞ্চায়েত: ভোট শুরুর ৩ ঘন্টা পরে ঢুকেছিলেন দফতরে, গণনার দিন প্রায় রাত ২টো পর্যন্ত কমিশনে রাজীব সিনহা

শেষ আপডেট: 12 July 2023 04:10

দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনকে (PANCHAYAT ELECTION 2023) ঘিরে প্রথম থেকেই উঠেছে অশান্তির অভিযোগ। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক মৃত্যু ঘটেছে। সংঘর্ষে আহত হয়েছেন বহু মানুষ। গত ৮ জুলাই সকাল ৭টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হলেও রাজ্য নির্বাচন কমিশনে নির্বাচনার কমিশনার রাজীব সিনহার (Rajiv Sinha) দেখা মেলেনি। ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার প্রায় ঘণ্টা তিনেক পরে দফতরে ঢুকেছিলেন তিনি। ভোটের দিন (PANCHAYAT ELECTION 2023) রাজ্যজুড়ে বেলাগাম হিংসার পরে ১০ জুলাই ছিল পুনর্নির্বাচন। পরদিন অর্থাৎ গতকাল ছিল ভোট গণনা। সেদিন দেখা গেছে প্রায় রাত ১টা ৫৬ মিনিট অবধি দফতরেই রয়েছেন নির্বাচন কমিশনার।

সূত্রের খবর, গ্রাম পঞ্চায়েত ও জেলা পরিষদে গণনা শেষ না হওয়ায় গতকাল গভীর রাত অবধি দফতরেই থাকতে দেখা যায় রাজ্য নির্বাচন কমিশনারকে। আজ আদালতেও পঞ্চায়েত সম্পর্কিত নানা মামলা রয়েছে। সেইসবের কারণেও গতকাল রাত অবধি দফতরেই ছিলেন নির্বাচন কমিশনার। অনেকেই মনে করছেন নির্বাচন কমিশনার একটু চিন্তাতেই ছিলেন। কারণ আদালতে জবাব দিতে হতে পারে, সিএপিএফ থাকা সত্ত্বেও ভোটের দিন বা গণনার দিন এত হিংসার ঘটনা কেন ঘটল। হাইকোর্টে কী জবাব দেবে কমিশন তা হয়ত দফতরে বসেই গুছিয়ে নিচ্ছিলেন তিনি।

মঙ্গলবার পঞ্চায়েত ভোটের গণনার দিন নির্বাচন কমিশনের অফিস থেকে সাংবাদিকদের মুখোমুখি হন রাজীব সিনহা। তিনি জানান, ভোটে রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে অশান্তি হয়েছে। কিন্তু প্রতি ক্ষেত্রেই কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গে বলেছিলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কাজ হয়েছে। প্রথমে আদালত বলেছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। পরে সেই নির্দেশে সংশোধন করে বলা হয়, যে ক’টি বুথে বাহিনী দিতে হবে। নির্বাচন কমিশনারের দাবি, ১০ হাজারের বেশি বুথে বাহিনী ছিল না। কেন্দ্রই এত বাহিনী পাঠায়নি।

প্রসঙ্গত ভোটের দিনও সকাল সাতটা থেকে ভোটে শুরু হলেও অফিস টাইমেই কমিশনে আসেন রাজীব সিনহা। তখনই ভুরি ভুরি অভিযোগ এসেছিল কমিশনের দফতরে। অফিসে পৌঁছে তিনি জেলা প্রশাসনকে ফোন করে, কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়নে করা হয়েছে তার রিপোর্ট পাঠাতে বলেন। পরে, যেখানে যেখানে পুনর্নিবাচন করার প্রয়োজন রয়েছে, সেখানে পুনর্নিবাচন হবে। পরে তিনি ৬৬৯ বুথে পুনর্নিবাচনের নির্দেশ দেন। ভোট গণনার দিন দফতরে ঢুকে বিভিন্ন জেলায় অশান্তি প্রসঙ্গে নির্বাচনার কমিশনার জানান, কমিশন ব্যবস্থা নিচ্ছে। এসপি, জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে গণনা কেন্দ্রে যারা অশান্তি করছে তাদের কড়া শাস্তি দিতে হবে। পাঁচ থেকে ছ’টি জেলায় গণনার দিন অশান্তি হয়েছে বলে জানিয়েছেন কমিশনার।

আনিসের দাদা পরাজিত, সিপিএমের টিকিটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েতে


```