Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বর্ষার ভাগ আগে পেল দক্ষিণবঙ্গ

দ্য ওয়াল ব্যুরো: সময় হয়ে গেল মোবাইলের প্লে-লিস্ট জুড়ে বর্ষা পর্যায়ের গান মজুত করে রাখার। এইবেলা ফ্রিজে ঢুকে পড়বে ইলিশ মাছও। তুলে রাখা প্লাস্টিকের চপ্পলও এবার নামবে পায়ে। অন্তত তেমনটাই বলছে আবহাওয়া দফতর। আলিপুরের কর্তারা বলছেন, এই বছর প্রথ

বর্ষার ভাগ আগে পেল দক্ষিণবঙ্গ

শেষ আপডেট: 12 June 2018 11:22

দ্য ওয়াল ব্যুরো: সময় হয়ে গেল মোবাইলের প্লে-লিস্ট জুড়ে বর্ষা পর্যায়ের গান মজুত করে রাখার। এইবেলা ফ্রিজে ঢুকে পড়বে ইলিশ মাছও। তুলে রাখা প্লাস্টিকের চপ্পলও এবার নামবে পায়ে। অন্তত তেমনটাই বলছে আবহাওয়া দফতর। আলিপুরের কর্তারা বলছেন, এই বছর প্রথা ভেঙে উত্তরের আগেই দক্ষিণবঙ্গে ঢুকে পড়ল বর্ষা। চলতি সপ্তাহের গোড়াতেই সুন্দরবন হয়ে কলকাতা ছুঁয়ে মৌসুমি বায়ু প্রবেশ করে রাজ্যে। উত্তর ২৪ পরগনা হয়ে বাংলাদেশের দিকেও চলে যায় এই বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের আরও কয়েকটি জেলায় এবং সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে ৪৮ ঘণ্টা পর মৌসুমী বায়ুর গতি দুর্বল হয়ে পড়তে পারে। ফলে ঝাড়খন্ড-বিহারে বর্ষা বিলম্বিত হতে পারে। সাধারণত, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দু’টি শাখার একটি আন্দামান ও মায়ানমার হয়ে, উত্তর-পূর্বের রাজ্যগুলিতে ঢোকে। সেটাই অসম হয়ে উত্তরবঙ্গ দিয়ে আমাদের রাজ্যে ঢোকে। অন্যটি দক্ষিণ ভারতের কেরল, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা হয়ে দক্ষিণবঙ্গে চলে আসে সপ্তাহখানেকের। এবার ছক উল্টে গিয়েছে। দক্ষিণেই আগে এসেছে বর্ষা। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূল সংলগ্ন জেলাগুলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। তবে দখিনা বাতাসে ভর করে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না। মঙ্গলবার দুপুরেই আকাশ ছেয়ে কালো মেঘ ঘনায়। কলকাতা, দুই চব্বিশ পরগনা-সহ রাজ্যের বিভিন্ন অংশে শুরু হয়ে যায় বৃষ্টি। বৃষ্টি হয়েছে সংলগ্ন রাজ্য ওড়িশার ভুবনেশ্বর ও পুরীতেও। মৌসম ভবনের ডেপুটি ডিরেক্টর জেনারেল (পূর্বাঞ্চল) সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের বর্ষা আসবে। সমুদ্র উত্তাল হওয়ায় মৎস্যজীবীদের সমু্দ্রে যেতে নিষেধ করা হয়েছে। নদী তীরবর্তী এলাকায় অস্থায়ী ভাবে বসবাসকারী মানুষদের সেখান থেকে নিরাপদ জায়গায় সরানোর জন্য বন্যাপ্রবণ জেলাগুলির সব জেলাশাসককে নির্দেশ দিয়েছে সেচ দফতর। আগামী কাল বন্যাপ্রবণ জেলাগুলির ডিএম এবং জেলা সভাপতিদের সঙ্গে বৈঠকে বসবে সেচ দফতর।

```