Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মঙ্গলবার থেকে রাজ্যে ফের দাপট বর্ষার, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শুরু থেকেই দাপিয়ে ব্যাটিং করছে মৌসুমী বায়ু। ঝড়বৃষ্টি লেগেই আছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিও। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে খুব একটা স্বস্তি মিলল না। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে,

মঙ্গলবার থেকে রাজ্যে ফের দাপট বর্ষার, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ

শেষ আপডেট: 12 July 2021 06:36

দ্য ওয়াল ব্যুরো: বর্ষার শুরু থেকেই দাপিয়ে ব্যাটিং করছে মৌসুমী বায়ু। ঝড়বৃষ্টি লেগেই আছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অস্বস্তিও। এদিন আবহাওয়া দফতরের পূর্বাভাসে খুব একটা স্বস্তি মিলল না। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে রাজ্যে বৃষ্টি বাড়বে, জানিয়েছে আলিপুরের হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম থেকে এখনই রেহাই মিলবে না। বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় অবশ্য এদিন সকাল থেকেই চারপাশ শুকনো। আকাশে মেঘ থাকলেও বৃষ্টি তেমন হয়নি। পরের দিকে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হলেও হতে পারে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। সকালে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯১ শতাংশ। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশি হবে। মঙ্গল আর বুধবার আলিপুরদুয়ারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে কোচবিহার জলপাইগুড়িতেও। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, রাজস্থান থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ওড়িশার ওপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত। এর ফলেই অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর থেকে আগামী দিনে এই নিম্নচাপ শক্তি সঞ্চয় করবে। যার ফলে গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তর ভারতেও ফের সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। ১৯ জুনের পর থেকে অমৃতসর আম্বালার উপরে তা থমকে গিয়েছিল। দিল্লি, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা এবং রাজস্থানের বাকি অংশে আগামী দু-তিন দিনের মধ্যে মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে খবর। গোটা ভারত জুড়েই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।

```