Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

কচুশাক আর পান্তা খেয়ে, বেহারাদের কাঁধে চড়ে কৈলাসের পথে বসিরহাট রাজবাড়ির উমা

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের দুর্গাপুজোর (Durga Puja) অন্যতম আকর্ষণ টাকি পুবের রাজবাড়ির পুজো। প্রায় তিন শতাব্দী ধরে এই দুর্গাপুজো হচ্ছে। আগামী বছর ৩০০ বছরে পা দেবে এই ঐতিহ্যমন্ডিত দুর্গা পুজো। টাকি রাজবাড়ি (পুবের) হাত বদল হলেও দুর্গাপুজ

কচুশাক আর পান্তা খেয়ে, বেহারাদের কাঁধে চড়ে কৈলাসের পথে বসিরহাট রাজবাড়ির উমা

শেষ আপডেট: 15 October 2021 17:23

দ্য ওয়াল ব্যুরো: বসিরহাটের দুর্গাপুজোর (Durga Puja) অন্যতম আকর্ষণ টাকি পুবের রাজবাড়ির পুজো। প্রায় তিন শতাব্দী ধরে এই দুর্গাপুজো হচ্ছে। আগামী বছর ৩০০ বছরে পা দেবে এই ঐতিহ্যমন্ডিত দুর্গা পুজো। টাকি রাজবাড়ি (পুবের) হাত বদল হলেও দুর্গাপুজোর আচার-অনুষ্ঠান আজও আগের মতোই আছে। বিজয়া দশমীর দিন এবারেও বসিরহাটের মধ্যে প্রথম বিসর্জন হল এই পারিবারিক দুর্গা পুজোর। এরপর এলাকার বাকি বারোয়ারি দুর্গা পুজোর বিসর্জন শুরু হয়। পুজোর পর ধেয়ে আসছে জোড়া নিম্নচাপ, দ্বাদশী থেকেই দুর্যোগ শুরু দক্ষিণবঙ্গে সাধারণ মানুষের বিশ্বাস বিজয়া দশমীর দিন প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে আবার শ্বশুরবাড়ি কৈলাসের উদ্দেশে রওনা হন দেবী দুর্গা। রাজবাড়িতে কচুশাক ও আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেয়ে কৈলাসের পথে রওনা দিলেন মা। পুরনো নিয়ম মেনে ঠাকুরদালান থেকে ইছামতীর তীর, প্রায় এক কিলোমিটার রাস্তা ২৪ জন বেহারা কাঁধে করে নিয়ে গেলেন এক চালা প্রতিমাকে। অন্যান্য বছর বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে ইছামতীর নদীর তীরে বিপুল জনসমাগম হয়। কিন্তু এবার করোনা সংক্রমনের কথা মাথায় রেখে ইছামতীতে দুই বাংলার একসঙ্গে প্রতিমা বিসর্জনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন‌। তাই এবার আর সেই আগের মতো ভিড় দেখতে পাওয়া যাবে না। তবে স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```