Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET Case) সংক্রান্ত মামলায় (TET Case) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল প্রাথমিক শিক্ষা পর

প্রাথমিক নিয়োগ মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ

শেষ আপডেট: 8 November 2022 14:11

দ্য ওয়াল ব্যুরো: প্রাথমিক শিক্ষক নিয়োগ (TET Case) সংক্রান্ত মামলায় (TET Case) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Division Bench) গেল প্রাথমিক শিক্ষা পর্ষদ (Primary Education Board)। বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছে পর্ষদ।

উল্লেখ্য, ২০১৪ সালের টেটে প্রাথমিকে ১৬ হাজার ৫০০ জন নিয়োগ করা হয়। কিন্তু টেট উত্তীর্ণদের দাবি ছিল, আরও শূন্যপদ রয়েছে, যেখানে নিয়োগ করানো হয়নি। কেন নিয়োগ হয়নি, সেই নিয়েই মামলা করেন প্রার্থীরা। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চে শুনানি চলে।

মামলার শুনানির সময় দেখা যায়, মোট ৩ হাজার ৯২৯টি শূন্যপদে পর্ষদ কোনও নিয়োগ করেনি। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, ওই শূন্যপদে নিয়োগ দিতে হবে।

প্রসঙ্গত, ২০১৪-র টেটের ভিত্তিতে দু'বার প্রাথমিকে নিয়োগ করে পর্ষদ। ২০১৬ সালে প্রথম দফায় ৪২ হাজার ও ২০২০ সালে দ্বিতীয় দফায় ১৬ হাজার ৫০০ শূন্যপদে নিয়োগ দেওয়া হয়। তার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ২০১৪ টেট উত্তীর্ণরা। তাঁদের অভিযোগ ছিল, আরও শূন্যপদ রয়েছে সেখানে নিয়োগ দিতে হবে।

এই সংক্রান্ত মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের থেকে হলফনামা চায়। কিন্তু রাজ্যের দেওয়া হলফনামায় সন্তুষ্ট হয়নি আদালত। এমনকী ৩ হাজার ৯২৯টি পদে নিয়োগ দিতে বলে। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ।

কুণালের সঙ্গে বৈঠক ইতিবাচক, ৩৭ দিনের মাথায় অবস্থান প্রত্যাহার চাকরিপ্রার্থীদের


```